Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুজরাতে প্রজাতন্ত্র দিবস পালন আমির খানের, সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন

গুজরাতে ৭৬ তম প্রজাতন্ত্রে দিবস উদযাপন করলেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতে ৭৬ তম প্রজাতন্ত্রে দিবস উদযাপন করলেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। এই মূহুর্তে অভিনেতা তাঁর ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘লাভইয়াপা’ ছবির প্রচারে ব্যস্ত। যদিও আমিরকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। যা ২০২২ সালের অগস্টে মুক্তি পেয়েছিল এবং ছবিটি হলিউড ব্লকবাস্টার ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক ছিল। কিন্তু ছবিটি বক্সঅফিসে ঝড় তুলতে ব্যার্থ হয়েছে। এরপরেই অভিনেতা অভিনয়ে বিরতি নেবেন বলে ঘোষণা করেছিলেন। কিন্তু প্রতিজ্ঞা ভাঙতে বেশিদিন সময় লাগেনি আমিরের। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। যা চলতি বছরের যেকোনও সময়ে মুক্তি পাবে। যাই হোক, আজ দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস।

১৯৫০ সালের ২৬ জানুয়ারিতে ভারতের সংবিধান প্রবর্তন হয়েছিল। এরপর থেকেই ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃতি পায়। তাই প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন প্রজাতন্ত্র দিবস পালন করতে গুজরাতে গিয়েছেন আমির খান। অভিনেতা কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত উৎসবে অংশ নিয়ে ছিলেন। সেখানে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়েছেন আমির খান। ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীনতা কর্মী সর্দার প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ভারতের রাজনৈতিক সংহতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র নেতা। মহাত্মা গান্ধির প্রথম দিকের রাজনৈতিক লেফটেন্যান্টদের একজন। এছাড়াও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের ৪৯ তম সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। এদিকে আজ গুজারাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেছেন আমির খান। তাঁকে জাতীয় সঙ্গীত গাইতে এবং জাতীয় পতাকাকে অভিবাদন করতে দেখা যায়। পুরো সাদা পোশাকে, অভিনেতাকে নিরাপত্তা কর্মকর্তাদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।গত মাসে আমির খানকে মুম্বইয়ের জুহুতে নানা পাটেকরের শুনবে দেখা গিয়েছিল। আর এখন তিনি জুনায়েদ খানের লাভইয়াপা ছবির প্রচার করছেন, যা আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00