Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজারে ‘মমতা’ ইটের চাহিদা তুঙ্গে , কারণ জানলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। তাই বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেইজন্য এখন দিনহাটা থেকে শুরু করে রাজ্যের সকল   বাজারে চাহিদা তুঙ্গে ইটের । আর এই সময়তেই দেখা গেল একই চিত্র । বিশেষ নজর কাড়ছে ‘মমতা’ লেখা ইট । তাই এই ইট দিয়েই  ঘর  তৈরি করার আগ্রহ অনেকটাই বেশি ‘বাংলার বাড়ি প্রকল্পের’  টাকা পাওয়া উপভক্তাদের মধ্যে।

সেইজন্য এখন বাজারে চাহিদা তুঙ্গে ‘মমতা’ ইটের ।  উপভক্তা জানিয়েছেন,কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য আবাসের টাকা আটকে রাখলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর  উদ্যোগেই মিলছে আবাসের ঘর তৈরি  করার টাকা । তাই আবাসের টাকায় কেনা ইটে যদি মমতা  লেখা নামটা থাকে সেইদিকে বিশেষ নজর রাখছেন গ্রামের গরিব মানুষেরা । একথায় বলা যায়, এবার রাজ্যে বাড়ি প্রকল্পের  ঘর তৈরি হবে ‘মমতা ‘ লেখা ইট দিয়ে ।

দিনহাটা-১ ব্লকের এক বৃদ্ধা জানিয়েছেন , ‘ আবাসের টাকা পেয়ে পাকা ঘর বানাতে লোহা, সিমেন্ট, ইট কিনতে দোকানে এসেছিলাম। এখানে দেখি ইটে মমতা  লেখা। তাই যাঁর জন্যে বাড়ি প্রকল্পের  টাকায় পাকা ঘর করতে পারছি, তার নামটা ঘরের প্রতিটি ইটেই রাখতে চাই।  সেই জন্য কিনেছি মমতা নামের ইট ।’  এক দোকানদার জানিয়েছেন, ‘ অন্যান্য ইটের চেয়ে মমতা লেখা ইটের দাম তুলনা মূলক কম । তাই এখন এই ইটের খুবই  চাহিদা  ।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00