Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর হাতে গোনা মাত্র কিছুদিনের সময়। তারপরেই শুরু হবে বিয়ের মরসুম। তাই সোনার দোকানে বাড়ছে ভিড়। তবে এখন সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৮১ হাজারের ঘরে। এর দরুন মাথায় হাত পড়ছে আমজনতার।

কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৭৮ হাজার ৬৫০ টাকা। তার ওপর ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যোগ হচ্ছে।  জিএসটি যোগ করলে দাম প্রায় ৮১ হাজার টাকা ছুঁয়ে যাচ্ছে। হলমার্কযুক্ত ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দর হয়েছে ৭৪ হাজার ৭৫০ টাকা। কর যোগ করলে এই দাম পৌঁছে যাচ্ছে ৭৭ হাজারে। এর উপরে মেকিং চার্জ যোগ হলে আরও কিছুটা বেড়ে যাবে দাম।

উল্লেখ্য, গত বছর উৎসবের মরশুমে সোনার দাম ছিল তুঙ্গে । কর যোগ করার পর দাম ৮২-৮৩ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল। তার পর থেকে কিছুটা কমতে থাকে দাম। নতুন বছরের শেষের দিক থেকেই কিছুটা হলেও স্থিরতা এসেছিল দামে। নতুন বছরের প্রথম সপ্তাহে তা বজায় ছিল। কিন্তু গত সপ্তাহে এই পরিস্থিতি কিছুটা বদল হয়। ফের দাম চড়তে শুরু করেছে সোনার। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৯১ হাজার ৫০ টাকা। কর যোগ করলে এই দাম পৌঁছে যাচ্ছে ৯৪ হাজার টাকার কাছাকাছি।

সস্তা হল সোনা, জেনে নিন আজ বিকোচ্ছে কতই

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

দেশজুড়ে বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল?

সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা, লক্ষ্মীবারে কলকাতায় হলুদ ধাতুর বাজারদর কত?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

রাত পোহালেই ধনতেরাস, মজুরি ছাড়ের টোপ গিলে সোনা-রুপোর গয়না কেনার ভুল করবেন না

হু হু করে বাড়ছে রুপোর দাম, কারণ কী? জানালেন এই ধনকুবের  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00