Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিকার ধরতে দারুণ ফন্দি কুমিরের, নদীতে পা তুলে ডুবে যাওয়ার নাটক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ‘কুমিরের কান্না’।কিন্তু কুমিরের নাটক দেখেছেন কি ? সিনেমা নয়, বাস্তবে ঘটল এমন ঘটনা। হাত পা ছুড়ে নদীতে ডুবে যাওয়ার ভান করল কুমির মহারাজ। দূর থেকে স্থানীয়রা দেখে অবাক। বাচ্চা ডুবে যাচ্ছে ভেবে বাঁচাতে গেল তাঁরা। কিন্তু তাতেই কুমিরের ফাঁদে পড়ল। জানা গেলে সবটাই অভিনয়। ঘটনাটি ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীর।ইন্দোনেশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। এই নদীতে শুধুই কুমিরের রাজত্ব।

জলের উপর ভেসে রয়েছে ছোট্ট হাত। দেখেই যে কারোর মনে হবে যেন পুরো শরীরটা ডুবে গেছে। হাত উপরে তুলে বাঁচার চেষ্টা করছে। স্থানীয়েরা ভেবেছিলেন, মনে হয় কেউ নদীতে ডুবে গেছে। বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন অনেকে। পরে জানা গেল এ কোনও মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য জেলর বেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। হু হু করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। যা দেখে তাজ্জব নেটপাড়া।

সামাজিক মাধ্যমে এই ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, নদীতে কেউ ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। একটি কুমির তার পা তুলে জলে ডুবে যাওয়ার নাটক করছে।  এটি দেখে কমেন্ট বক্সে ভেসে এসেছে হারির রোল। কেউ লিখেছেন ‘বাপের জন্মে দেখি নি, একি দিনকাল পড়ল’। আবার কেউ লিখেছেন ‘অভিনয় জগতে কুমিরই সেরা’। নেটপাড়ার একাংশের মতে কুমিরের কান্না শুনেছে তাঁরা, কিন্তু এই প্রথমবার অভিনয় দেখল।

কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সে কারণেই এমন ফন্দি এঁটেছে কুমিরটি। তাকে বাঁচানোর জন্য কেউ যদি জলে ঝাঁপ দেয় তাহলে তার দিকে ধেয়ে যেতে আসবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00