Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জালে ফাঁসিয়ে যুবকদের লিঙ্গ পরিবর্তন করিয়ে বৃহন্নলা হতে বাধ্য! নারকীয় ঘটনা প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, বান্দা: প্রথমে অল্পবয়সীদের ‘জালে’ ফাঁসানো। তার পর আটকে রেখে অত্যাচার চালিয়ে লিঙ্গ পরিবর্তন করিয়ে বৃহন্নলা বানানোর মতো বীভ‍ৎস ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বান্দায়। ইতিমধ্যে এক ডজন যুবক ওই নারকীয় অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই হাড়হিম কাণ্ডের ভিডিও। আর তাতেই  তোলপাড় পড়ে গিয়েছে। যদিও নারকীয় ঘটনার অভিযোগ পেয়েও নির্বিকল্প সমাধিতেই রয়েছে পুলিশ। অভিযুক্ত বৃহন্নলা গ্যাংকে গ্রেফতার তো দূরের কথা। তাদের ডেকে জেরা পর্যন্ত করা হয়নি। যদিও অভিযুক্ত বৃহন্নলাদের দাবি, তাদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে।  

বান্দার কিন্নর গ্যাংয়ের নারকীয় অত্যাচারের কথা প্রকাশ্যে এনেছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চা নামে এক অল্পবয়সী তরুণকে প্রথমে উলঙ্গ করিয়ে তার পরে তার দাঁড়ি-গোঁফ সম্পূর্ণ ছেঁটে ফেলে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করছে বেশ কয়েকজন বৃহন্নলা। ভিডিওতে থাকা বাচ্চার নিবাস ভিসান্দায়। যদিও পরে জানা যায় ওই নারকীয় ঘটনা ঘটেছে আতারারে। কিন্নর গ্যাংয়ের জালে ফেঁসে গিয়ে লিঙ্গ পরিবর্তন করে বৃহন্নলায় পরিবর্তিত হওয়া বেশ কয়েকজন যুবক জানিয়েছেন, জোর করে এবং হুমকি দিয়ে তাদের প্রথমে নিয়ে যাওয়া হত কানপুরে। সেখাতে স্বাতী হাসপাতাল নামে এক ক্লিনিকে নিয়ে গিয়ে লিঙ্গ পরিবর্তন করিয়ে বৃহন্নলা বানানো হয়েছে। অন্তত এক ডজন তরুণ ওই নারকীয় ও হাড়হিম কাণ্ডের শিকার হয়েছেন। পীযূষ দ্বিবেদী নামে এক দালাল ওই লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে দালাল হিসাবে কাজ করেছেন।

লিঙ্গ পরিবর্তন করে কিন্নর হওয়া এক তরুণ জানিয়েছেন, ‘আতারার বৃহন্নলাদের দলনেত্রী ক্যাটরিনা ওরফে ধীরুই এই গোটা অপারেশনের মূল হোতা। কলেজ পড়ুয়াদের সঙ্গে প্রথমে সম্পর্ক পাতিয়ে এবং উজ্জ্বল ভবিষ্যতের টোপ দিয়ে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে তুলত ক্যাটরিনার গ্যাং। তার পরে বেঁধে রেখে বেধড়ক অত্যাচার চালাত। পরে লিঙ্গ পরিবর্তন করাত। তার পরে অসহায় অবস্থায় রাস্তায় ছেড়ে দিত। দীর্ঘদিন ধরে ক্যাটরিনা ও তার দলবল এই কুকর্ম চালালেও পুলিশ নির্বিকল্প সমাধিতেই রয়েছে বলে অভিযোগ। আতারার থানায় ক্যাটরিনা গ্যাংয়ের কুকর্ম নিয়ে ‌একাধিকবার অভিযোগ জানানো সত্বেও পুলিশ নড়েচড়ে বসেনি বলে দাবি করেছেন নির্যাতিতা তরুণরা। ইতিমধ্যেই মানবাধিকার-সহ একাধিক সংগঠনের সদস্যরা আতারার কুখ্যাত কিন্নর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00