Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

MahaKumbh: জটার মতো গোটা মাথায় জড়ানো রুদ্রাক্ষের মালা, ওজন শুনলে ভিমরি খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি ১২ বছরে একবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভে স্নান করতে এসে ভিড় জমায় হাজার হাজার পূর্ণার্থীরা। এই মেলার অন্যতম আকর্ষণ হল সন্ন্যাসীরা।মহাকুম্ভে গেলেই চোখে পড়বে সন্ন্যাসীদের ঢল। এবারও তার ব্যতিক্রম হল না। এখন থেকেই সাধু ঋষিদের ঢল নেমেছে প্রয়াগরাজে। তবে এত ভিড়ের মাঝে নজর কাড়ল ‘রুদ্রাক্ষধারী বাবা’। মাতা ভর্তি রুদ্রাক্ষ। আর কোথাও জায়গা নেই রুদ্রাক্ষ পরার। মাথা ভর্তি এই রুদ্রাক্ষের ওজন শুনলে শিউরে উঠবে সকলে।  

এই সাধুবাবা বহু বছর ধরে মাথায় রুদ্রাক্ষ ধারণ করে আছেন। যা দেখে বোঝার উপায় নেই এটি টুপি না মুকুট। দেখে মনে হচ্ছে যেন আস্তু একটা রুদ্রাক্ষের মুকুট পরে জপ করছেন সাধু। এই রুদ্রাক্ষের ওজন কত জানেন ? এক নয়, দুই নয় একেবারে ৪৫ কেজির ওজনের রুদ্রাক্ষ মাথায় ধারণ করে আছেন এই সাধু।

এই কঠিন অনুশীলনের পিছনে কারণ কি ? এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে সাধুবাবা সপাটে উত্তর দেন, ‘তিনি বহু বছর ধরে মাথায় ৪৫ কেজি ওজনের রুদ্রাক্ষ পরে আছেন। তিনি দিনে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা এই রুদ্রাক্ষের মুকুট পরে থাকেন।ঈশ্বরকে খুশি করতেই তিনি এই অসাধ্য কাজ করে চলেছেন।’ সাধুবাবার কথায়, ‘আমাদের মূল উদ্দেশ্য হল হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা। ধর্মের স্বার্থে প্রচার করা। তিনি এখন এই মুহুর্তে হটযোগ করছেন।’ হটযোগ হল একধরনের ব্যয়াম যা শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন : আইএএস হওয়ার স্বপ্ন ছেড়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নিল আগ্রার ত্রয়োদশী কিশোরী

উল্লেখ্য, এই ‘রুদ্রাক্ষধারী বাবা’ কঠিনতম তপস্যায় মগ্ন থাকেন। মাত্র আড়াই বছর বয়স থেকে এই সাধু ঈশ্বর আরাধনায় নিজেকে নিযুক্ত করেন। তিনি জল, অগ্নি ও সমাধি তপস্যাও করেছেন। তাঁর কথায় তিনি এই তপস্যার ফলে অলৌকিকত্ব বিদ্যাও অর্জন করেছেন। পাঞ্জাবে তিনি দুধেশ্বর মহাদেবের পুজো করতেন। তিনি সারাজীবন শুধু দুধ পান করেই বেঁচে আছেন।

আরও পড়ুন : অসুস্থ হওয়া বারণ,জানেন কোন গ্রামে এমন আজব নিয়ম ?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00