Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেস্তোরাঁর পদ এবার বাড়িতে, নতুন বছরের শুরুটা হোক চিকেনের সুস্বাদু এই রেসিপি দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই নতুন বছর। শুরুটা ভালমন্দ ছাড়া কি চলে নাকি। তবে আর ভাবনা কি। ঝট করে থলে নিয়ে কিনে আনুন চিকেন উইংস। রোজ রোজ একঁঘেয়ে পদ নয়, বানিয়ে নিন বারবিকিউ। অন্যতম জনপ্রিয় পদ বারবিকিউ বাফেলো উইংস। ছোট থেকে বড় সকলেই মুগ্ধ এই পদে। বাড়িতে অতিথি এলে এই পদ রান্না করে তাক লাগিয়ে দিতে পারেন। তবে জেনে নিন তৈরির সহজ রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, সামান্য তেল, ডিম ২ টি, তিলের তেল ২ টেবিল চামচ, বারবিকিউ সস এক কাপ, মধু, লেবুর রস ও পাপরিকা পাউডার ১ চা চামচ।

প্রণালী : প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মশলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিন। এই মিশ্রণটি রেখে দিন ১০-২০ মিনিট মত।

এবার মেরিনেট করা মাংস আরও একবার ভাল করে মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। এক্ষেত্রে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ভাল করে এপিঠ ওপিঠ ভাজা হয়, কাঁচা যাতে না থাকে।

আরও পড়ুন : শরীরের হাল ফেরাতে সিদ্ধহস্ত, এইভাবে রান্না করলে শিমের প্রেমে হাবুডুবু খাবেন

এবার গ্রেভি তৈরির পালা। একটি প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন। এবার ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস।

আরও পড়ুন : শেষপাতে মিষ্টিমুখ,কেকের বদলে বানিয়ে নিন সন্দেশ পাতুরি..৫ মিনিটেই রেডি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00