Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অধরা শীত, ১০ বছরের মধ্যে উষ্ণতম বড়দিনের সাক্ষী বঙ্গবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনে পড়বে না কনকনে ঠাণ্ডা। সকাল থেকেই আকাশের মুখ  ভার । হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, এদিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা । এরপ্রভাবেই আটকে থাকবে উত্তুরে হাওয়া। সেইজন্য বড়দিনে জাঁকিয়ে পড়বে না শীত ।  

আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  দশ বছরে উষ্ণতম  বড়দিন এবার কলকাতায়। এরআগে শেষবার ২০১৫ সালে এমন ‘উষ্ণ’ ডিসেম্বর দেখেছিল বাংলা। ২৫ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেই বছরের রেশ এবার পড়ল ২০২৪ সালে ।  ২৫ ডিসেম্বর তাপমাত্রা পৌঁছল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। জানা গিয়েছে,  বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। সেইজন্য চলতি বছর বড়দিনে মিলবে না ঠাণ্ডার আমেজ।

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুসারে, এদিন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা  রয়েছে । সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ থাকবে । একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে । বড়দিনে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার প্রকোপ থাকবে  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে।

উল্লেখ্য, দেশের উত্তরাংশে যখন জাকিয়ে শীত, তখন বাংলায় ঠান্ডা কম। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেও জাকিয়ে শীতের দেখা নেই ৷ পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। তাই কবে বাংলায় ঠাণ্ডা পড়বে তা নিয়ে থাকছে সংশয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00