Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি চাকরির ভুয়ো পত্র দেখিয়ে ৫ লক্ষ হাতিয়ে নিল সাইবার ঠগরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমবেশি সকল মানুষই  সরকারি চাকরির স্বপ্ন দেখেন। সেইজন্য অনেকেই বসেন প্রতিযোগীতা মূলক পরীক্ষায়।  আর এবার সরকারি চাকরির নামে দেদার চলছে প্রতারণা চক্র । সম্প্রতি চণ্ডীগড়ে এক ব্যক্তি চাকরির জন্য ৫ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন।

জানা গিয়েছে, ভুক্তভোগীকে এক ব্যক্তি ফোন করে জানান ৫ লাখ টাকা দিলেই পেয়ে যাবেন সরকারি চাকরি। আর শুনেই লোভে পড়ে যান তিনি । আর তাতেই ভুক্তভোগী হারালেন কষ্টকরে অর্জন করা সমস্ত টাকা । এমনই ঘটনা ঘটেছে  চণ্ডীগড়ে। সেখানে এই প্রতারণার ঘটনায় পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেইসঙ্গে ভুক্তভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে ।

এই প্রসঙ্গে ভুক্তভোগী জানিয়েছেন,  ফোন করে এক ব্যক্তি বলতেন ৫ লাখ  টাকা দিলেই পেয়ে যাবেন সরকারি খাদ্য দপ্তরে চাকরি । এমন ধরনের প্রতারণা তাঁর অনেক পরিচিতের সঙ্গে করা হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায়শই ঘটছে প্রতারণা কাণ্ড । তাতেই আমজনতারা হারাচ্ছেন কষ্ট করে অর্জন করা সমস্ত টাকা। আর তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00