Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই কাজ দু-চক্ষে সহ্য করতে পারেন না বজবরংবলী.. ভুল করলেই ছারখার হবে জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাশক্তিধর হনুমানজির আশীর্বাদ পেতে হলে, ভক্তকে ভগবান রামেরও সেবায় নিবেদন করতে হবে। বলা হয় যার জীবনে সংকটমোচনের আশির্বাদ থাকে সেই ব্যক্তিকে ভালবাসায় মুড়িয়ে রাখেন বজরংবলী। এতটুকুও দু:খ-কষ্টের আঁচ পড়তে দেন না। সর্বদা নিজের ভক্তকে রক্ষা করেন তিনি। কিন্তু যার প্রতি একবার রুষ্ট হন তাঁর জীবন ছারখার হয়ে যায়। আজ মঙ্গলবার,বজরংবলীর অত্যন্ত প্রিয় দিন। জানেন কী এইদিনে কোন কাজ ভুলেও করবেন না।

কোন হনুমানকে বিরক্ত করবেন না : কক্ষনো বানর বা হনুমানকে বিরক্ত করা বা আঘাত করা উচিত নয়। এইকাজ করলে অত্যন্ত রেগে যান সংকটমোচন।

মহিলারা স্পর্শ করবেন না : মহিলারা ভুলেও স্পর্শ করবেন না বজরংবলীকে। এতে প্রচন্ড ক্রুদ্ধ হন তিনি। বলা হয় তিনি ছিলেন ব্রহ্মচারী। তাই মহিলারা দূর থেকে পুজো দিতে পারেন।

আমিষ খাবেন না : মঙ্গলবার তামসিক খাবার যেমন মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ ইত্যাদি খাবেন না। এইদিন নিরামিষ খাবার গ্রহণ করুন। এছাড়াও এই দিন লোহার জিনিস কিনবেন না।

মঙ্গলবার এই কাজ করলে চরম রুষ্ট হন বজরঙ্গবলী

পুজোয় সতর্কীকরণ : পুজোয় পঞ্চামৃত ও চরণামৃতের কোনও বিধান নেই। তাই পূজার সময় এগুলি ব্যবহার করা উচিত নয়। এতে রেগে যান বজরংবলী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00