Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

এদিকে আজ রবিবার (১৫ ডিসেম্বর) ছবির ট্রেলার মুক্তির কথা ছিল। কিন্তু আচমকা বিপত্তি! পিছিয়ে গেল দেবের ‘খাদান’ ছবির ট্রেলার রিলিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ ডিসেম্বর ‘খাদান’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু এখনও মুক্তি পায়নি ছবির ট্রেলার। যদিও বেশ কিছুদিন আগেই ছবির প্রি-ট্রেলার মুক্তি পেয়েছিল। সেখানে ছবির দেব এবং যিশু সেনগুপ্তের কিছু ঝলক প্রকাশ্যে এসেছিল। ‘ফ্যামিলি ড্রামা’ ছেড়ে এই ছবির মাধ্যমেই বহুবছর পর অ্যাকশন অবতারে ফিরছেন দেব। আর নায়কের মারকাটারি রূপ দেখার জন্যে মরিয়া দেব-ভক্তরা। ইতিমধ্যেই ছবিটির প্রচারে রাজ্যের কোণে কোণে ঘুরছেন ‘খাদান’ টিম-সহ সুপারস্টার। আর খাদান ইভেন্টে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। নেচে-গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিচ্ছেন দেব-ইধিকারা। ছবিতে দেবের বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইধিকা পাল। আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। ছবিটি কয়লা রাজনীতি নিয়ে নির্মিত হয়েছে।

ছবির ঝলক দেখেই ভক্তদের উত্তেজনা চরমে উঠেছে। এদিকে আজ রবিবার (১৫ ডিসেম্বর) ছবির ট্রেলার মুক্তির কথা ছিল। কিন্তু আচমকা বিপত্তি! পিছিয়ে গেল দেবের ‘খাদান’ ছবির ট্রেলার রিলিজ। সুপারস্টার নিজেই ফুসবুকে অনুরাগীদের জানালেন। পাশাপাশি জানালেন কেন খাদান ছবির ট্রেলার রিলিজ পিছিয়ে গেল? আসলে প্রযুক্তিগত সমস্যার কারণেই পিছিয়ে গেল দেবের ‘খাদান’ ট্রেলার রিলিজ। রবিবার সকালে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, ‘সুপ্রভাত, আমি জানি খাদান-এর ট্রেলার অপেক্ষায় রয়েছেন সকলে। ট্রেলার দেখার জন্য সবাই খুব এক্সাইটেড। আমরাও তাই। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের ট্রেলার রিলিজ করতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত এই উচ্ছ্বাস বজায় রাখুন।’

২০২৪ সালের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল। আর খাদানের পোস্টারের ঝলক দেখেই বোঝা গিয়েছিল যে, অভিনেতা-প্রযোজক এবার ধামাকা আনতে চলেছেন। ছবির টিজারে সেই ঝলক মিলেছে। যেখানে প্রথমেই দেবের মুখে শোনা যায়, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। ছবিতে দেব ও যিশু ছাড়া আরও অভিনয় করছেন, বরখা বিশত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে দেবের খাদান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00