Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘায় ‘জগন্নাথ ধাম’ তৈরি প্রায় শেষ, বুধে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাঙালির কাছে দিঘা খুবই জনপ্রিয় । আর সেখানেই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। প্রায় ২২ একর জমির উপর নির্মীয়মান এই মন্দির এখনই আমজনতার কাছে ‘জগন্নাথ ধাম’নামে জনপ্রিয় হতে উঠেছে। এই আবহে দিঘা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাতেই প্রশ্ন উঠছে বুধবার কী মুখ্যমন্ত্রী মন্দির  উদ্বোধন করবেন?  

সূত্রের খবর, এদিন মমতা জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে মন্দির পরিচালনা সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা করবেন তিনি। শুধু তাই নয় জগন্নাথ মন্দিরের জন্য ট্রাষ্ট তৈরি করবেন । সেই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করা হবে দিঘার জগন্নাথ মন্দিরেও। জানা গিয়েছে, মন্দিরের  একটি দ্বারের নাম হবে চৈতন্য দ্বার। আর বাকি দ্বারগুলির কী নাম রাখা হবে তা এখন সামনে আসেনি ।

দিঘায় জগন্নাথ মন্দিরও হচ্ছে পুরীর মন্দিরের সমান উচ্চতায় । প্রায়  ৬৫ মিটার উঁচু দিঘার জগন্নাথ মন্দির । রয়েছে প্রভু জগন্নাথ দেবের জন্য  ভোগ ঘর।  তবে সেই ভোগ কারা রান্না করবেন তা এখন সামনে আসেনি ।  বলা বাহুল্য, ২০১৮ সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ধীরে ধীরে চলছে জগন্নাথ মন্দির তৈরির কাজ। বর্তমানে নির্মাণকাজ শেষ হতেই এদিন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই মঙ্গলবার দিঘায় পৌঁছিয়ে তিনি মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00