Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি ঘিরে ফের রণক্ষেত্র শম্ভু সীমান্ত, চলল কাঁদানে গ্যাস-লাঠি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শম্ভু সীমান্ত থেকে ‘ দিল্লি চলো’ ডাক দিয়েছেন কৃষকরা। আর এই সময় রণক্ষেত্রের আকার নিল শম্ভু সীমান্ত। কৃষকদের ওপর চলল লাঠি । সঙ্গে ফাটানো হল কাঁদানে গ্যাস। সেই সঙ্গে বিক্ষোভকারী কৃষক ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশের বাধার মুখে আপাতত দিল্লি চলো মিছিল বন্ধ করে দিয়েছে কৃষকরা।   এই প্রসঙ্গে শম্ভু সীমান্তের পুলিশ জানিয়েছে,’   কৃষকরা ১০১ জনের   একটি দল হিসাবে নয় বরং  ভিড় করে যাচ্ছিল। সেইসময় তাদের আটকানো হয়। আমরা প্রথমে তাদের পরিচয় যাচাই করব এবং তারপরে তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেব। ‘ ইতিমধ্যেই কৃষক কর্মসূচীর জন্য পঞ্জব-হরিয়ানা সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। ধারা ১৬৩  (পূর্বে ১৪৪  ধারা) এর অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশগুলি শম্ভু এবং খানোরি সীমান্তেও কার্যকর রয়েছে। সেখানে ৫ জনের বেশি কেউ জমায়েত করতে পারবে না । সেই সঙ্গে মোতায়েন রয়েছে  নিরাপত্তা বাহিনীর ১৩টি দল।

কৃষকদের তরফে তোলা হয়েছে বেশ কিছু দাবি। সেইগুলির মধ্যে রয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ছাড়াও ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না-করার দাবি । তা ছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরির ঘটনায় বিচারের দাবিও তোলা হয়েছে। আর এই দাবি পুরণের উদ্দেস্যেই এদিন ‘দিল্লি চলো ‘ ডাক দিয়েছে  পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশ।     

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00