Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুর্তা কিনতেই ভুলে গেলেন হবু বর, ভেস্তে যাচ্ছিল গায়ে হলুদ, এর পর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: আচ্ছা ধরুন, আপনি অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং অর্ধেক রাস্তা চলেও এসেছেন, তখন আপনার মনে পড়ছে আপনি তো সবচেয়ে দরকারি ফাইলটাই আনতে ভুলে গিয়েছেন। কি হবে এবার? এরকম পরিস্থিতিতে যারা পড়েন একমাত্র তারাই বোঝেন এ কি জ্বালা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে পোশাক আনতেই ভুলে গেছে বর, এমনটা কখনও শুনেছেন কি! সম্প্রতি এই ঘটনাই ঘটেছে খোদ ভারতের বুকে।‌ কিন্তু কি ঘটল তারপর? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ গুটি গুটি পায়ে এক বছর পূর্ণ, খুদে ইয়ালিনির জন্মদিনে কি লিখলেন রাজ-শুভশ্রী?

চারিদিকে তাকালেই এখন শুধু বিয়ের মরসুম। এই আবহেই ব্যাঙ্গালুরুর(Bengaluru) এক হবু বর পড়ে গেলেন চরম বিপাকে। কারণ বিয়ের গায়ে হলুদ(Haldi Ceremony) অনুষ্ঠানে পৌঁছে গেলেও তিনি নিজের জন্য বাছাই করে রাখা গায়ে হলুদের স্পেশাল কুর্তা আনতেই ভুলে গিয়েছেন। এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে আর কিছুক্ষণ বাকি। এই পরিস্থিতিতে বর যদি বলেন যে তিনি কুর্তা আনতেই ভুলে গিয়েছেন তাহলে যে কি হবে তার নেই ঠিক। এরপর সাহস করে বিষয়টি পরিবারের সদস্যদের জানাতেই ক্রোধে ফেটে পড়েন‌ পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ মাথায় গামছা বেঁধে ট্রাক্টর নিয়ে ধান কিনতে হাজির জেলাশাসক, তার পর ….

এদিকে উপায়ান্তর না দেখে হবু বর রামনাথ শেনয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে তার হলুদ কুর্তা বাড়িতেই প্যাক করা অবস্থায় পড়ে রয়েছে। তিনি তা আনতে ভুলে গেছেন ফলে পরিবারের সদস্যরা রেগে অগ্নিশর্মা। এরপর নেটিজেনরাও তাঁর অবস্থা নিয়ে হাসাহাসি শুরু করেন। কিন্তু কিছু সচেতন নেটাগরিক তাঁকে এক অনলাইন সংস্থা থেকে চটজলদি একটি কুর্তা অর্ডার করার পরামর্শ দেন। হবু বর সেই পরামর্শমতো কাজ করেন এবং মাত্র ৮ মিনিটের মাথায় নতুন কুর্তা এসে পৌঁছে যায় বিয়ের আসরে। এরপর কোনওমতে মানরক্ষা হয়েছে রামনাথের। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ওই অনলাইন সংস্থাকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে ওই যুবককে। অনলাইনের দৌলতেই বিয়ের আসরে লজ্জার হাত থেকে রেহাই পেলেন রামনাথ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00