Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেতন মাত্র ৮ হাজার টাকা, সংসার চালাতে স্কুল শেষে ফুড ডেলিভারি বয়ের কাজ করছেন শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাগলপুর: আড়াই বছর আগে অর্থা‍ৎ ২০২২ সালে আচমকাই সুখবর এসেছিল বিহারের ভাগলপুরের কুমার পরিবারে। সরকারি চাকরি পেয়েছিল পরিবারের সবচেয়ে বড় ছেলে অমিত কুমার। বিদ্যালয়ে শরীর শিক্ষকের পদে নিয়োগ পেয়েছিল। খুশিতে মেতে উঠেছিল কুমার পরিবারের প্রত্যেক সদস্য। সরকারি চাকরি পাওয়া মানে তো হাতে চাঁদ পাওয়া। কিন্তু সেই কুমার পরিবারেই এখন অন্ধকার। সরকারি চাকরিতে মাত্র মিলছে ৮ হাজার টাকা বেতন। ওই অল্প টাকায় মাগ্গিগন্ডার বাজারে সংসার চালানোই দুষ্কর। তাই পরিবারের সদস্যদের পেটে রোজ দু’মুঠো খাবার জোটাতে এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় ডেলিভারি এজেন্টের কাজ নিতে বাধ্য হয়েছেন আগামী দিনের নাগরিক গড়ার কারিগর। স্কুল শেষে মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজে।

কথায়-কথায় এক রাশ হতাশা নিয়ে অমিত বললেন, ‘২০২২ সালে আংশিক সময়ের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলাম ৮ হাজার টাকার বেতনে। পড়ুয়াদের জন্য নিজেকে নিংড়ে দিয়েছিলাম। রুটিনের বাইরে গিয়েও ক্লাস নিয়েছিলাম। কিন্তু সেই পরিশ্রমের কোনও মূল্য পেলাম না। গত আড়াই বছরে এক কানাকড়িও বেতন বাড়েনি। পূর্ণ সময়ের শিক্ষকের যোগ্য কিনা, সেই পরীক্ষাও নেওয়া হয়নি। অথচ যাঁরা আমার সহকর্মী সেই পূর্ণ সময়ের শিক্ষকদের বেতন ৪২ হাজার টাকা। আমার বেতনের ৫ গুণ বেশি। চলতি বছরে চার মাসের বেতনও মেলেনি।’

পরিবারের সদস্যদের মুখে দু’বেলা খাবার জোটানোর জন্য সব লজ্জার মাথা খেয়ে শেষে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটোতে ডেলিভারি এজেন্টের কাজ বেছে নিয়েছেন অমিত। আচমকাই ফুড ডেলিভারি এজেন্ট কেন জানতে চাইলে তিনি বলেন, ‘৮ হাজার টাকার বেতনে সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছিল। তখনই কী করা যায়, তার খোঁজ খবর নিতে শুরু করলাম। খোঁজ নিয়ে দেখলাম, জোমাটোতে আংশিক সময়ের কাজ করা যায়। পরিশ্রমের কথা ভুলে নাম লেখালাম। কী আর করতাম এ ছাড়া?’ অমিত জানালেন, স্কুল ছুটির পর প্রতিদিন বিকেল পাঁচটা থকে রাত ১টা পর্যন্ত মানুষের বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00