Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাল মে কুছ কালা হ্যায়! পরীক্ষার লাইভ স্ট্রিমিং আপত্তি জুনিয়র চিকি‍ৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের(RG Kar Incident) পর থেকেই নিয়মিত খবরের শিরোনাম দখল করে রেখেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা, বা বলা ভালো রাজ্য সরকারের বিরোধী জুনিয়র ডাক্তারেরা। কারণ সকলের মনোভাব কিন্তু একরকম নয়। সেই আন্দোলনরত ডাক্তাররাই একসময় লাইভ স্ট্রিমিং(Live Streaming) নিয়ে যথেষ্ট সচেতন হয়ে পড়েছিলেন। কিন্তু এবার পরীক্ষা দেবার পালা। কাজেই পরীক্ষায় স্বচ্ছতা আনতেই যখন লাইভ স্ট্রিমিংয়ের প্রসঙ্গ আনা হচ্ছে তখনই বেঁকে বসেছেন বহু মেডিকেল পড়ুয়া। একসময় পরীক্ষার হলে স্বচ্ছতা আনার জন্য সরব হয়েছিলেন আরজি কর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা।

আরও পড়ুনঃ জালিয়াতি রুখতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক থাকার নির্দেশ নবান্নের

তাঁদের দাবি মেনে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার সময় লাইভ স্ট্রিমিং সহ আরও বেশ কিছু কড়া পদক্ষেপের ঘোষণা করেছিলেন। সেইমতো এগোচ্ছে কাজ। এই খবর সামনে আসতেই তথাকথিত বিদ্রোহীদের অবস্থা খারাপ হতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার, বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম দাবি, পরীক্ষার হলে কড়াকড়ি চলবে না। পদক্ষেপ শিথিল করতে হবে। এদিন তাঁরা প্রথমে হোস্টেলের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান। তারপরই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে। পরীক্ষার হলে কড়াকড়ির বিষয়টি উত্থাপন করা হয়। তখনই তাঁদের মনোভাব স্পষ্ট হয় কর্তৃপক্ষের কাছে।

যদিও আরজি কর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা দাবি করেছিলেন, পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করে পাশ করে যান বহু ছাত্রছাত্রী। সঠিক নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হলে বহু ছাত্রছাত্রী ১০ শতাংশের বেশি নম্বর পাবেন না, দাবি ছিল তাঁদের। এদিকে আগামী ২৮শে ডিসেম্বর থেকে অষ্টম সেমিস্টার শুরু হচ্ছে। কয়েকদিন আগেই অবশ্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়। মাত্র ১৫ জন পরীক্ষার্থীকে গার্ড দিতে নিয়োগ করা হয় পাঁচজন পরীক্ষক। কড়াকড়ির বহর দেখে পড়ুয়ারা সাফ বুঝে গিয়েছেন আগামী সেমিস্টারের পরীক্ষা আরও কতখানি কঠোর ব্যবস্থার মধ্যে হতে চলেছে। এরপরই তাঁরা পরীক্ষার নিয়ম শিথিল করার দাবি জানিয়েছেন নিজে থেকেই। অর্থাৎ নিজেদের জালে নিজেরাই ফেঁসে গিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

আরও পড়ুনঃ ভুল পথ নির্দেশ GPS এর, নির্মীয়মান সেতু থেকে নিচে গাড়ি পড়ে মৃত্যু তিন জনের

যদিও বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পড়ুয়ারা এদিন বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে এসেছিল। পরীক্ষার হলে গার্ডের বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবনই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যভবন যে গাইডলাইন দিয়েছে সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। লাইভ স্ট্রিমিংও করা হবে। ওদের হোস্টেলের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ যে দাবিতে এতদিন পর্যন্ত গলা ফাটাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা এখন সেই দাবিই যে তাঁদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, এটা বোধহয় কল্পনা করতে পারেননি তাঁরাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00