Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বিতর্কে যাদবপুর,হোস্টেলে আত্মহত্যার চেষ্টা দ্বিতীয় বর্ষের ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বিতর্কে বিদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়। তরুণ ছাত্র স্বপ্নদীপের রহস্যমৃত্যুর পর আদৌ কি বদলেছে সেখানকার পরিস্থিতি? প্রশ্ন উঠছে কারণ, শহরের বুকে আলোড়ন সৃষ্টি হওয়া ওই মর্মান্তিক ঘটনার পরেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এখনও সেখানে বহিরাগতদের অবাধ যাতায়াত। প্রতিবাদ করতে গেলেই মারধর খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এদিকে হোস্টেলের ফিল্টার খারাপ হয়ে গেলেও তা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে অপরিশুদ্ধ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া। কিন্তু তাতে কার কি এসে যায় !

ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে যেন ছেলেখেলায় মেতেছে শহরের তথাকথিত সেরা এক প্রতিষ্ঠান। স্বপ্নদীপের রহস্যমৃত্যুর পর ফের আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর। সল্টলেক ক্যাম্পাসের হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তথ্যপ্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। কিন্তু সহপাঠীদের তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি বাঁকুড়ায়। বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। সেই কারণেই আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু কেন এই অবসাদ? এর নেপথ্যেও কি রয়েছে সিনিয়র ও বহিরাগতদের দাদাগিরি?

ইতিমধ্যেই ওই ছাত্রীকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বাঁকুড়া থেকে তাঁর বাবাকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। এর আগে র‍্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু ঘটেছে স্বপ্নদীপের, ফলে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে এখনও। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্র নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে একাধিক নয়া নিয়ম কার্যকর করা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। আপাতত ওই ছাত্রী নিরাপদ রয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ওই পড়ুয়ার মানসিক অবসাদের কারণ নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00