Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একের পর এক রোবটকে অপহরণ করছে  ‘যন্ত্র’ দানব’, ভয়ঙ্কর দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  বর্তমান সময়ে দিন দিন বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কোবটদের ক্ষমতা। তারা কী করতে পারে তা আর অবাক হওয়ার বিষয় নয়। তবে প্রতিবারই তাদের নিয়ে এমন কিছু ঘটনা সামনে আসে যা আমজনতার মাঝে আলোড়ন সৃষ্টি করে। এই আবহে এবার সামনে এল এমনই এক ঘটনা। চিনের একের পর এক ক্ষুদ্র রোবটগুলিকে (China robot ) অপহরণ করছে ‘যন্ত্র দানব’। ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

সেখানে দেখা যাচ্ছে, ছোট রোবটটি একটি শোরুমে ঢুকে পড়েছে। আর  সেখানে কাজ করছে বড় রোবট। এরপরই তাদের মধ্যে শুরু হয় কথোপকথন। ছোট রোবটটি প্রশ্ন করছে- ‘আপনি কী  ওভারটাইম কাজ করছেন?’ আর সেই প্রশ্নের উত্তরে বড় রোবটটি বলছে- ‘আমি কখনই কাজ থেকে নামি না।‘  এরপরেই প্রায় ১০ টি ছোট রোবটগুলি বড় রোবটের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা শুরু করে ।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এরবাই নামের ছোট রোবটটি তৈরি করেছে হাংঝু কোম্পানি। অন্যদিকে বড় রোবটগুলো তৈরি করেছে সাংহাইয়ের একটি কোম্পানি। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই চিনের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোম্পানি গুলির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00