Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুকারে একবার চেখে দেখুন মুরগির মাংসের সুস্বাদু এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালিরা কি শুধু মৎসপ্রেমী ! মাংসপ্রেমীও তো বটে। মাংস পাতে না হলে ভাত রোচে না অনেকেরই। মুরগির মাংসের সঙ্গে বাঙালির ঐতিহ্য জড়িয়ে রয়েছে। শুধুই কি সংস্কৃতি স্বাদে-গুণে কম যায় না মুরগির মাংস। হাতে কিছুটা সময় পেলেই হল, রেস্তেরাঁর মত আপনিও ঘরে বসে বানিয়ে নিতে পারবেন ‘বাটার চিকেন’। বেশ ঝাল ঝাল মাখোমাখো ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার সুখই আলাদা। মাখনের মত তরলে খানিক ভেসে থাকবে মাংসের টুকরো। তবে আর দেরি না করে জেনে নিন তৈরির সহজ রেসিপি।

কী কী লাগবে? প্রেসার কুকারে বাটার চিকেন রান্না করা গেলেও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। ১)ম্যারিনেশনের সময় ব্যবহার করতে হবে জল ঝরানো দই। অর্থাৎ ম্যারিনেশনের মিশ্রণে কোনও বাড়তি জল যেন না থাকে। ২) হাড় ছাড়া চিকেন নিলে ভাল। ম্যারিনেশনের ক্ষেত্রেও সুবিধা হবে। ৩)মাখন তো লাগবেই। পাশাপাশি কিছুটা তেল এবং ঘি থাকলেও ভাল হয়। ৪) কসুরি মেথি ভুললে চলবে না।

উপকরণ : ৫০০ গ্রাম চিকেন ব্রেস্ট (ছোট টুকরো করে কাটা), আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, স্বাদমতো লবন, জল ঝরানো দই, ১০০ গ্রাম মাখন, ২৫০ মিলি ফ্রেশ ক্রিম, ৪টি পেঁয়াজ, ৫-৬টি টমেটো, ৪-৫টি শুকনো লঙ্কা, ৮-১০ কোয়া রসুন, চিনি, ৩ চা চামচ কসুরি মেথি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল, তেজ পাতা, গোটা এলাচ ও লেবু

প্রণালী : ম্যারিনেশনের জন্য জল ঝরানো দইয়ের সঙ্গে আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবন, কসুরি মেথি, ক্রিম, তেল, চিকেন মশলা এক সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নিন। এবার প্রেসার কুকারে ৩-৪টে টম্যাটো, ৩টি পেঁয়াজ, গোটা শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, লবঙ্গ, রসুন, আদা এবং ধনে পাতা, মাখন এবং এক গ্লাস জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে দু’টো সিটি দিন। প্রেসার পুরোপুরি বেরিয়ে গেলে ঢাকনা খুলে ঠান্ডা হতে দিন।

তার পরে গোটা মশলাগুলো আলাদা করে বাকিটা ভাল ভাবে বেটে নিন। এবার কুকারেই সামান্য ঘি এবং মাখন দিয়ে কিছুটা আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চিকেন মশলা দিয়ে নেড়েচেড়ে তাতে ওই মিশ্রণটি আর নুন দিয়ে অল্প আঁচে ফুটতে দিন।

এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলো মাঝারি আঁচে রোস্ট করুন। প্রথমে একটা দিক ভাজা ভাজা হয়ে গেলে টুকরো গুলো উল্টে নিয়ে আবার ভাল ভাবে ভাজুন। চিকেন ভাল ভাবে সেদ্ধ হয়ে এলে চিকেন গুলো প্যান থেকে তুলে কুকারের গ্রেভিতে দিয়ে দিন। চাইলে এর উপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। ঝাল বেশি খেলে এই সময়ে গ্রেভিতে সামান্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। লবন দিয়ে দিন,চাইলে চিনিও দিতে পারেন সামান্য। উপর থেকে লেবুর রস সামান্য ছড়িয়েও দিতে পারেন।তার পরে কুকারের ঢাকনা দিয়ে ৫ মিনিট আরও রান্না হতে দিন। ব্যস রেডি ‘বাটার চিকেন’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00