Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের হাসপাতালে, আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire Accident) ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ঝাঁসি জেলার(Jhansi District) মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, আগুন লেগে অন্তত ১০টি শিশুর মৃত্যু হয়েছে(Children Death)। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্ত্বরে। রোগীদের পরিবারের সদস্যরা যথেষ্ট উদ্বিগ্ন। শিশুমৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ উন্মুক্ত নিম্নাঙ্গ, নয়া ফটোশুটে পুরুষদের রাতের ঘুম কাড়লেন তৃণা

এদিন শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে বলে খবর পাওয়া যায়। হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর জানিয়েছেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার কারণে অনেক শিশুই আটকা পড়েছিল শিশু বিভাগের ওয়ার্ডে। দমকল বাহিনীর সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধারকাজ তড়িঘড়ি শুরু করা হয়। শুরুতেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকার কারণে আগুন নেভার বদলে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। তা সত্ত্বেও অনেক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে ১০টি শিশুর তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। আহত শিশুদের চিকিৎসা করা হচ্ছে।

আরও পড়ুনঃ এক ধাক্কায় ২ হাজার টাকা সস্তা হল Nothing CMF Phone 1, নয়া দাম কত জানেন!

গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ৩৭টি শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢোকা কার্যত অসম্ভব ছিল তাই ইট-পাথর দিয়ে জানালা ভেঙে ওই শিশুদের উদ্ধার করতে হয়েছে। মৃত শিশুদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার জেরে নিহত হয়েছে একাধিক দম্পতির প্রথম সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন ললিতপুরের সঞ্জনা, এটি ছিল তাঁর প্রথম সন্তান। কিন্তু মাতৃত্বের অনুভূতি পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিল সে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00