Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Tata Winter Offer: আবার ধামাকা সেল! গাড়ি কিনলেই ছাড় ২.৭৫ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তুরে হাওয়া হু-হু করে বইছে। শীতের আমেজ গায়ে মাখতে শুরু করেছে আম আদমি। আর শীতের মরসুম উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হল দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা টাটা মোটরস। সংস্থা তাদের ফেস্টিভ অফার (Festive Offer) শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু করল শীতকালীন অফার। সংস্থা সূত্রে পাওয়া তথ্যানুসারে জানা গেছে, এই অফার চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। আর এই শীতকালীন অফারে ICE (Internal Combustion Engine) মডেল লাইনআপে গ্রাহকদের জন্য ২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

টাটা মোটরস জানিয়েছে, সংস্থার Tiago, Tigor, Nexon, Altroz, Punch, Safari, ও Harrier মডেল গাড়ি কেনার ক্ষেত্রেই শীতকালীন বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা। তবে এই অফার সর্বশেষ লঞ্চ হওয়া Curvv মডেলের গাড়ির জন্য প্রযোজ্য নয়। এই অফার সম্পর্কে সংস্থাটি  জানিয়েছে, ‘কিছু ডিলারের কাছে এখনও প্রি-ফেসলিফ্ট হ্যারিয়ার এবং সাফারির স্টক অবশিষ্ট রয়েছে, যা গত বছরের অক্টোবরে বাজারে ছাড়া হয়েছিল। সেই স্টক ক্লিয়ারিংয়ের জন্য এই  শীতকালীন মরসুমে গাড়ির অফারটি চালু করা হয়েছে। বিশেষ করে ICE মডেলগুলিতে ক্রেতারা ২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন এবং এই মরশুমে নগদ সুবিধা সহ সীমিত সময়ের আকর্ষণীয় মূল্য হ্রাস, যা পুরোনো গাড়ি এক্সচেঞ্জসহ নতুন গাড়ি কেনার জন্য একটি নিখুঁত মুহূর্ত নিশ্চিত করে তুলবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের Tiago ও Tigor-এ ১.১৫ লক্ষ টাকা, ২০২৩-এর Altoz-এ ১.০৫ লক্ষ টাকা, ২০২৩-এর Nexon-এ ১.৩৫ লক্ষ টাকা, Punch-এ  ৪০,০০০ টাকা এবং Harrier ও Safari-তে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তাছাড়া এই নির্বাচিত মডেলগুলিতে সংস্থাটি অতিরিক্ত গ্রাহক সুবিধা দিচ্ছে ৷ Tiago XE, XM এবং XTO ট্রিমগুলিতে ১৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। যার ফলে গ্রাহকেরা বিভিন্ন মডেলে আকর্ষণীয় ছাড় পেতে পারেন, তবে Punch পিওর ভেরিয়েন্টে বা সম্প্রতি লঞ্চ হওয়া ক্যামো ভ্যারিয়েন্টে কোনও ছাড় পাওয়া যাবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00