Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দেহের বশে মাকে খুন করে বাবাকে Sorry বলল ৩১ বছরের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন নৃশংসতার চরম অধ্যায়। সন্দেহের বশে নিজের মাকেই খুন করে বসলেন(Murder Case) ৩১ বছর বয়সী দিল্লির এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর এলাকায়(Delhi Incident)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রচণ্ড নেশা করতেন। উপরন্তু তাঁর ইচ্ছা ছিল কানাডায়(Canada) গিয়ে থিতু হওয়া। এদিকে যুবকের মা চেয়েছিলেন আগে ছেলের বিয়ে হোক তারপর যা হওয়ার হবে।‌ কিন্তু মায়ের সেই চাওয়াই কাল হয়ে নেমে এল তাঁর জীবনে। মায়ের আপত্তির কারণে ছেলের মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করল যে তাঁর মা বুঝি কালা জাদু(Black Magic) করছে, সেই কারণেই এখনও কানাডায় সেটেল হতে পারছেন না তিনি।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই স্কিমে আর মিলবে না সুদ, তুলে ফেলতে হবে টাকা, জানেন কি!

মায়ের প্রতি এহেন ভাবনা জন্মানোর পরই চরম সিদ্ধান্ত নিয়ে বসে ওই যুবক। নিজের মাকেই ছুরির আঘাতে হত্যা করে সে। এখানেই শেষ নয়। এরপর নিজের বাবাকে ফোন করে তাঁর কাছে খুনের স্বীকারোক্তি করে এবং Sorry বলে। এরপরই বাড়ি ছেড়ে চম্পট দেয় ওই যুবক। তড়িঘড়ি বাবা বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত স্পষ্ট। এরপর প্রতিবেশীদের সাহায্যে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ‘কেরিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতা ছিল বেশি’, অকপট স্বীকারোক্তি সঞ্জু স্যামসনের

হসপিটাল থেকে খুনের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেখানে এসে হাজির হয় দিল্লি পুলিশ। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুনি ছেলের খোঁজও শুরু হয়। অবশেষে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও যুবকের দাবি, সে এই কাজের জন্য অনুতপ্ত নয়। তাঁর মা তাঁর ওপর কালা জাদু করত। মায়ের কারণেই আজ সে ব্যর্থ। মায়ের জাদুটোনার প্রভাবে তাঁর কানাডা যাওয়ার স্বপ্ন বানচাল হয়ে গিয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ওই যুবক। তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক নেই বলেই জানিয়েছেন স্থানীয় প্রতিবেশীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00