Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবাসের সমীক্ষায় ২১.৪৩ শতাংশের নাম বাদের ইঙ্গিত, নেপথ্যে ১০টি শর্ত

আবাস সমীক্ষায় যাদের নাম বাদ গিয়েছে, আবার তাঁদের ক্ষেত্রে সমীক্ষা হবে। খোদ মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। মানবিক স্বার্থেই এই পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও আরও ৫টি জেলা বাদ দিয়ে রাজ্যের সর্বত্র চলছে আবাসের সমীক্ষা(Housing Survey)। পুরনো তালিকায় থাকা ৩৬ লক্ষ উপভোক্তার মধ্যে কতজন এখনও বাড়ি তৈরির টাকা পাওয়ার উপযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ১৪ লক্ষ ৪০ হাজার উপভোক্তার ক্ষেত্রে যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২১.৪৩ শতাংশের নাম বাদের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে। আর সেই নাম বাদের বিষয়টি সামনে আসতেই জেলায় জেলায় সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কানে যেতেই তিনি নির্দেশ দেন, বিষয়টি আরেকবার ভালো করে খতিয়ে দেখতে। সেই নির্দেশের জেরে এদিন দুপুরে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকেরাও। সেই বৈঠকেই মুখ্যসচিব জানিয়ে দেন, যাদের নাম সমীক্ষায় বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যোগ্য কেউ বাদ গেলেন কি না তা খতিয়ে দেখতে অভিজ্ঞ আধিকারিকদের দিয়ে পুনরায় যাচাই করাতে হবে।

আরও পড়ুন, বারাসতের বাদুবাজারে তেলের কারখানায় আগুন, বেশ কয়েক জন দগ্ধ

তবে রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকদের দাবি, সমীক্ষা শুরুর আগেই রাজ্য সরকার ১০ দফা শর্ত তৈরি করে দিয়েছিল যেগুলি মেনে সমীক্ষা করা হচ্ছে। সেই সব শর্তে বলে দেওয়া হয়েছিল, বাড়িতে ৩ বা ৪ চাকার মোটরগাড়ি, ৩ বা ৪ চাকার কৃষি সরঞ্জাম থাকলে, পরিবারে কোনও সরকারি কর্মচারী বা মাসে ১৫ হাজার টাকা উপার্জন করা কোনও সদস্য বা আয়কর দেন এমন কোনও সদস্য থাকলে বা আড়াই একরের বেশি চাষযোগ্য জমি থাকলে এই প্রকল্পের সুবিধা দেওয়া যাবে না। এমন মোট ১০টি শর্ত(10 Conditions) রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, আবাস প্রকল্প থেকে নাম বাদ পড়ার খবর ছড়াতেই একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। আবার নাম বাদ পড়ার জেরে শাসক ও বিরোধী দলের নেতারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে দিয়েছেন। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, শর্ত অপেক্ষা গুরুত্ব পাবে সরকারের ‘মানবিক মুখ’(Humanity Ground)। আর তাই যে সব উপভোক্তার নাম বাদ গিয়েছে তাঁদের বিষয়গুলি আবারও খতিয়ে দেখতে হবে অভিজ্ঞ আধিকারিকদের দিয়ে।

আরও পড়ুন, Fixed Deposit এখনই ভাঙানো যাবে না, সন্দীপকে বিপাকে ফেলে আদালতে জানাল CBI

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার(Bengal) প্রাপ্য ৮২০০ কোটি টাকা প্রায় তিন বছর ধরে আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। তবে বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, মে মাসের মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকারই সাড়ে ১১ লক্ষ পরিবারকে পাকা বাড়ি করে দেবে। সেই মতো ওইন সাড়ে ১১ লক্ষ মানুষকে মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তও নেয় রাজ্য। ঘোষণা করা হয় চলতি বছরের ডিসেম্বর মাসেই বাড়ি বানাবার জন্য রাজ্য সরকার ৬০ হাজার টাকা করে দেবে। তবে সেই টাকা কারা কারা পাবে তার জন্য আগে হবে সমীক্ষা। সেই সমীক্ষাতেই এখন দেখা যাচ্ছে অনেকের নাম বাদ পড়ছে। আর তার জেরে নানা জেলায় বিক্ষোভও হচ্ছে। এর জেরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, শুধু ১০ দফা শর্ত দিয়েই কেউ বাড়ি পাওয়ার যোগ্য কী যোগ্য নয়, সেটা বিচার না করে মানবিক দিকগুলিও যেন খতিয়ে দেখা হয়। তারপরেই যেন চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই মতনই এবার নাম বাদ পড়া উপভোক্তাদের ক্ষেত্রে আরও একবার যাচাইয়ের কাজ হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00