Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার। তীরে এসে কার্যত তরী ডুবল। দুবাইয়ে রবিবার মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৩২ রানে হেরে গেল প্রোটিয়ারা। আগে দু’বার ফাইনালে উঠেও হেরে দেশে ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডের মেয়েদের। এবার বিশ্বকাপ সঙ্গে নিয়েই ফিরছে।ব্যাট হাতে ৪৩ রান করার পাশাপাশি তিন উইকেট ঝুলিতে পুরে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কার।

টসে জিতে এদিন প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে কিউইরা। ব্যাট হাতে ৩৮ বলে ৪৩ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন অ্যামেলিয়া কার। এছাড়াও ব্রুক হ্যালিডে (২৮ বলে ৩৮) ও সুজি বেটস (৩১ বলে ৩২) দুরন্ত খেলেছেন। তিন জনের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে কিউইরা।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দুর্দান্তই করেছিলেন দক্ষিণ আফ্রিকার গোড়াপত্তনকারী দুই ব্যাটার তাজমিন ব্রিটস ও অধিনায়ক লরা ভলভার্ট। উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারেই ৫১ রান তোলেন দুজনে। ব্রিটস ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরার পরেই ছন্দপতন ঘটে। স্কোর বোর্ডে  ৮ রান যোগ হতে না হতেই ফেরেন অধিনায়ক ভলভার্ট (২৭ বলে ৩৩)। আর তার পরেই কার্যত ধস নামে প্রোটিয়া শিবিরে। নিয়মিতভাবে উইকেট হারানোর কারণে  আস্কিং রেটের সঙ্গে আর তাল মেলাতে পারেননি প্রোটিয়ার শেষের সারির ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে লরা ভলভার্টের দল। নিউজিল্যান্ডের পক্ষে অ্যামেলিয়া কার ২৪ রানে ৩টি এবং রোজমেরি মেয়ার ২৬ রানে তিনটি উইকেট দখল করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00