Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে মাঝ পুকুরে ভেসে উঠল দেহ, হইচই কাণ্ড শ্রীরামপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ পুকুরে ভাসছে এক মহিলার মৃতদেহ। সাতসকালে এমনই চিত্র ফুটে উঠল শ্রীরামপুর থানার(Srirampur Police Station) পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিকপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, প্রথমে একজন লক্ষ্য করেন পুকুরের মাঝখানে কি যেন ভাসছে। কিছুটা কাছে যেতেই তিনি বুঝতে পারেন ওটি আসলে মৃতদেহ(Deadbody Rescued)। ততক্ষণে পুকুরপাড়ে আরও বেশ কিছু মানুষের আনাগোনা শুরু হয়েছে। এরপর বাড়তে থাকে ভিড়। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়দের তরফ থেকেই শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন পেয়ারাপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ(Unknown Deadbody Rescued)।

আরও পড়ুনঃ বহুতল থেকে দেহ উদ্ধার, শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের

গ্রামবাসীরা কেউই এই মহিলাকে আগে দেখেননি ফলে তাঁর পরিচয় উদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তবে মৃত মহিলা যে স্থানীয় নন সেই বিষয়টি আপাতত প্রাথমিক অনুমান হিসেবে ধরে নেওয়া হয়েছে পুলিশের তরফে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা, তবে কেউ কেউ বলছেন, জলে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেই মনে করছেন পুলিশের তদন্তকারীরা আধিকারিকেরা।

আরও পড়ুনঃ ক্যারিবীয়দের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

পুলিশ আরও জানিয়েছে, দেহ উদ্ধারের পর ওই মহিলার পরনে ছিল শাড়ি। এছাড়া তাঁর বয়স অনুমান করা হচ্ছে ৫০-৫৫ এর মধ্যে। তবে প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ফলে আত্মহত্যার বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তের স্বার্থে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে স্থানীয় পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00