Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাগের মাথায় জামাইয়ের বুকে ছুরি বসিয়ে দিলেন শ্বশুর, তুমুল চাঞ্চল্য জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শ্বশুর তো নয় যেন অসুর’ জামাইদের মুখে এমন ব্যাঙ্গাত্মক কথা প্রায়ই শোনা যায়। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় শ্বশুর রীতিমতো অসুর হিসেবেই প্রমাণিত হলেন এলাকাবাসীদের কাছে। ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর মতিলাল নায়েক খুন করলেন তাঁর জামাই বীরলাল নায়েককে(Murder case in Jalpaiguri)। বীরলালের বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর, এরইমধ্যে সব শেষ। নিজের হাতে মতিলাল এঁকে দিলেন মেয়ের বৈধব্য যোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) রায়পুর এলাকার চা বাগানে(Tea Garden Area)।

পুলিশ(Jalpaiguri Police Station) সূত্রে জানা গিয়েছে, রায়পুরে চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন বীরলাল। বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই শ্বশুর মতিলাল নায়েকের সঙ্গে ঝগড়া লেগেই থাকত জামাইয়ের। তবে সেই মনোমালিন্য যে এতদূর গড়াবে, তা বোধহয় কেউই বুঝতে পারেননি। বুধবার রাতেও একইভাবে শুরু হয় শ্বশুর-জামাইয়ের ঝামেলা। সেই সময়ই রাগের মাথায় ধারালো ছুরি নিয়ে জামাইয়ের বুকে বিঁধিয়ে দেন মতিলাল।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোকে ঘিরে বিরাট উৎসব, মেলার প্রধান আকর্ষণ জিলিপি, কোথায় হয় জানেন!

মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকেন বীরলাল। বয়ে যায় রক্তগঙ্গা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন‌ আশেপাশের বাসিন্দারা। এরপর আহত বীরলালকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে বৃহস্পতিবার অভিযুক্ত মতিলালকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের মধ্যে বচসার নির্দিষ্ট কোনও কারণ এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে মতিলালকে গ্রেফতারের পর তাঁর কঠোরতম শাস্তি বলেও এলাকাবাসীদের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00