Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলার কার্নিভাল নিয়েও থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা

জেলার সব কার্নিভাল নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে সব জেলাতেই বার্তা গিয়েছে নবান্নের তরফে। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁজি মতে গতকালই দশমী তিথি পড়ে গিয়েছে। তাই গতকাল থেকেই বিসর্জনের পালা শুরু হয়ে গিয়েছে। সরকারি ভাবে গতকাল ছাড়াও এদিন অর্থাৎ ১৩ অক্টোবর, আগামিকাল অর্থাৎ ১৪ অক্টোবর এবং পরের দিন অর্থাৎ ১৫ অক্টোবর পর্যন্ত বিসর্জনের দিন ধার্য আছে কলকাতার ক্ষেত্রে। তবে অনেক জেলাতেই সেই দিন ধার্য হয়েছে আগামিকাল পর্যন্তই। আবার আগামিকাল অনেক জেলাতেই কলকাতার রেড রোডের ধাঁচে কার্নিভালের ব্যবস্থা থাকছে। জেলার সেই সব কার্নিভাল নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে সব জেলাতেই বার্তা গিয়েছে নবান্নের তরফে। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘যতই নাড়ো কলকাঠি, ২৬শে নবান্নে হাওয়াই চটি’, সাফ জানালেন শওকত

কেন নিরাপত্তার বিশেষ ব্যবস্থা? কলকাতার রেড রোডে কার্নিভাল রাজ্য সরকারের তরফে আয়োজিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকেন রাজ্যের মন্ত্রীরা, শাসক দলের সাংসদ ও বিধায়কেরা এবং আমন্ত্রিত অতিথিরা। সেই অতিথিদের মধ্যে বিদেশীরাও থাকেন। এদের নিরাপত্তার বিষয়টি কলকাতা পুলিশ সুনিপুণ ভাবে দেখভাল করে। যারা কার্নিভাল দেখতে যান তাঁরাও কিন্তু সবাই হুট করে চলে যেতে পারেন না। এর জন্য জোগাড় করতে হয়ে বিশেষ পাস। সেই পাস দেখালে তবেই মেলে রেড রোডের কার্নিভাল চাক্ষুষ দেখার অধিকার। এমনকি দর্শনার্থীদের জন্য থাকে পৃথক বসার ব্যবস্থাও। কিন্তু জেলাস্তরের কার্নিভালে এত নিরাপত্তার ঘেরাটোপ থাকে না, এত সুবন্দ্যোবস্তও থাকে না। সাধারণত কোনও রাস্তার ওপর দিয়েই সেই সব কার্নিভাল আয়োজিত হয় যা সাধারন মানুষ রাস্তার দুইধারের দাঁড়িয়ে দেখেন। একটু বেশি ভিড় হলেই সেখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সেই কারণেই নিরাপত্তার বিষয়টিও সেখানে খেয়াল রাখতে হয়।

আরও পড়ুন, SSKM Hospital’র Trauma Care-এ দুষ্কৃতী-তাণ্ডব, হকি স্টিক, উইকেট নিয়ে ভাঙচুর-মারধর

তবে এবার সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তোলার বার্তাই দেওয়া হয়েছে নবান্ন থেকে। কেন? কেননা আর জি কর কাণ্ডকে ঘিরে কিছু মানুষের আন্দোলন। কলকাতা হাইকোর্টের নির্দেশে রেড রোডের কার্নিভালে কোনও রকমের প্রতুবাদ বিক্ষোভ দেখানো নিষিদ্ধ হয়েছে। কিন্তু জেলার কার্নিভালগুলির ক্ষেত্রে তা হয়নি। নবান্নের আশঙ্কা, জেলার কার্নিভালগুলি বানচাল করতে এই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে পারে বা রাস্তা অবরোধ করতে পারে। সেই কারণেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে সব জেলা প্রশাসনকে। বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে হাওড়া, বারাসত, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ির কার্নিভালের দিকে। নজর রাখা হবে মেদিনীপুর শহরের দিকেও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00