Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রতন টাটা-কে এক শব্দের ‘SMS’ পাঠিয়ে গুজরাতে ন্যানো কারখানা নিয়ে গিয়েছিলেন মোদি

পরে জানা যায়, টাটা মোটরসের সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিতর্কের সময় নরেন্দ্র মোদি একটি SMS পাঠিয়েছিলেন রতন টাটাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বুধবার পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শিল্প জগতের মহীরূহ রতন নাভেল টাটা। তাঁর মৃত্যু রীতিমতো গোটা দেশকে নাড়া দিয়ে দিয়েছে। তিনি শুধু একজন বিজনেস টাইকুনই ছিলেন না, পাশাপাশি একজন জনহিতৈষী নায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুর পরপরই উঠে আসছে তাঁর জীবনের নানা অজানা গল্প। রতন টাটার নেতৃত্বে যুগান্তকারী আবিষ্কার হয়েছিল টাটা ন্যানো গাড়ির। যে গাড়িটির কারখানা প্রথমে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে গড়ে ওঠার কথা ছিল। কিন্তু সেই সময় সিঙ্গুরে টাটা মোটরস্ অটোমোবাইল কারখানার জমি অধিগ্রহণের ফলে তৈরি হয় জোর বিতর্ক। ন্যানো গাড়ির জন্যে কারখানাটি তৈরির কথা ছিল সিঙ্গুরে। কিন্তু রাতারাতি সেই কারখানা সরিয়ে নেন রতন টাটা। আর তার কাণ্ডারি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে জানা যায়, টাটা মোটরসের সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিতর্কের সময় নরেন্দ্র মোদি একটি এক শব্দের SMS পাঠিয়েছিলেন রতন টাটাকে।

২০০৮ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সেই ‘SMS’-এর ভিত্তিতে রাতারাতি পশ্চিমবঙ্গ থেকে গুজরাতে ন্যানো প্রকল্প সরিয়ে নেন শিল্পপতি তথা টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। আর এই সংক্রান্ত বিষয়ে যখন রতন টাটা কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন তখন মোদি টাটাকে একটি এক শব্দের এসএমএস পাঠিয়েছিলেন। এর পরেই ন্যানো প্রকল্পের কারখানা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেয় রতন টাটা। সুতরাং এখানেই স্পষ্ট, পশ্চিমবঙ্গ থেকে ন্যানো কারখানা উঠে যাওয়ার নেপথ্যেও রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। এবং নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি এক শব্দের এসএমএস পাওয়ার পর ২০০৮ সালে টাটা ন্যানো প্রকল্পকে পশ্চিমবঙ্গ থেকে গুজরাতে স্থানান্তরিত করেন রতন টাটা। এরপর ২০১০ সালে সানন্দে টাটা ন্যানো প্ল্যান্টটি ২,০০০ কোটি টাকার বিনিয়োগে নির্মিত হয় গুজরাতে। পুরোনো একটি সাক্ষাৎকারে এই বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি জানান, “যখন রতন টাটা কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন, ন্যানো কারখানা আর এখানে তৈরি হবেনা। তখন আমি তাঁকে গুজরাতে ‘স্বাগত’ জানিয়ে একটি ছোট SMS পাঠিয়েছিলাম। বুঝতে পারছেন তাহলে, ১ টাকার একটি বার্তা কী করতে পারে।”

টাটা ২০০৮ সালের ৩ অক্টোবর, পশ্চিমবঙ্গ থেকে ন্যানো প্রকল্পকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এবং ঘোষণা করেছিল যে আগামী চার দিনের মধ্যে গুজরাতের সানন্দে প্ল্যান্টটি স্থাপন করা হবে। মোদি তখন বলেছিলেন, অনেক দেশ ন্যানো প্রকল্পের জন্য সমস্ত সহায়তা দিতে আগ্রহী ছিলেন। কিন্তু গুজরাত সরকার কর্মকর্তারাই একমাত্র নিশ্চিত করেছিলেন যে, প্রকল্পটি যেন ভারতের বাইরে না যায়। ২০১০ সালের জুন মাসে সানন্দের প্ল্যান্ট থেকে প্রথম ন্যানো গাড়ির রোলআউটের সময় রতন টাটা মোদির নেতৃত্বাধীন গুজরাত সরকারের প্রশংসা করেছিলেন। তবে টাটা মোটরসের এই ন্যানো প্রকল্প বেশিদিন রাজত্ব করতে পারেনি। ২০১৮ সালে টাটা ন্যানো গাড়ির উৎপাদন বন্ধ হয়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00