Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় যৌথবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে খতম ৩৬ মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: নবরাত্রির মধ্যেই মাওবাদী অসুরদের দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার (৪ অক্টোবর) ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় তীব্র গুলিযুদ্ধে ৩৬ দুধর্ষ মাওবাদীকে খতম করলেন নিরাপত্তা রক্ষীরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর এসে পৌঁছয় নাশকতামূলক কাজকর্ম তৈরিতে দান্তেওয়াড়ার সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিশাল সংখ্যক সশস্ত্র মাওবাদী জড়ো হয়েছে। ওই খবর পেয়েই গোভেল, নেন্দুর, থুলথুলি-সহ আশেপাশের গ্রামগুলিতে পৌঁছে যায় মাওবাদী দমনে থাকা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বিশাল বাহিনী। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। জঙ্গলের ভিতর থেকেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা।  

তবে জীবনের ঝুঁকি নিয়েও সমাজের বিপজ্জনক হয়ে দাঁড়ানো মাওবাদীদের খতম করতে সফল হন যৌথবাহিনীর সদস্যরা। রাত পর্যন্ত অন্তত ৩৬ জন মাওবাদীকে নিকেশ করতে পেরেছেন নিরাপত্তা রক্ষীরা। সেই সঙ্গে খতম মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অ্যাসাল্ট ও একে-৪৭ রাইফেলস। ছত্তিশগড় পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, ‘ইদানিং কালের মধ্যে এটাই মাওবাদী দমনের ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00