Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রয়েছে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ, দিল্লিতে গ্রেফতার মাদক পাচারের মাস্টারমাইন্ড

গত ১৭ বছর ধরে 'স্থায়ী বাসিন্দা' হিসাবে ব্রিটেনে বসবাস করছিলেন জিতেন্দ্র সিং। আর সেখান থেকে বিভিন্ন দেশে মাদক পাচার করতেন তিনি। সেখান থেকে নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত নির্দেশনা দিতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হল দিল্লিতে ড্রাগ পাচারের মাস্টারমাইন্ড। চলতি সপ্তাহেই দিল্লি থেকে হদিশ মেলে ৫০০ কেজির কোকেন পাচারের একটি চক্রের। যার মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হলেও মূলচক্রীর হদিশ মিলছিল না কিছুতেই। অবশেষে বৃহস্পতিবার পুলিশ পঞ্জাবের অমৃতসরের বিমানবন্দর থেকে গ্রেফতার করল জাতীয় রাজধানীতে রেকর্ড করা সবচেয়ে বড় পাচারকারির মাস্টারমাইন্ডকে। প্রায় ৫০০ কেজি কোকেন আটক করেছে পুলিশ, যার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। দিল্লি স্পেশাল সেলের পুলিশ গতকাল বৃহস্পতিবার এই পাচারের মূলচক্রী জিতেন্দ্র পাল সিং ওরফে জ্যাসিকে পঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে গ্রেফতার করেছে। যিনি ব্রিটেনে পালানোর চেষ্টা করছিলেন।

পুলিশ জানিয়েছে, ব্রিটেনে বসেই সংগঠিত অপরাধ এবং একটি প্যান-ইন্ডিয়া নেটওয়ার্কের মাধ্যমে অবৈধ মাদক পাচার চক্রটি চালাতেন। সিংয়ের পালানোর চেষ্টার বিষয়ে পুলিশ আগে থেকে জেনে গিয়েছিলেন। এরপরেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। গত ১৭ বছর ধরে ‘স্থায়ী বাসিন্দা’ হিসাবে ব্রিটেনে বসবাস করছিলেন জিতেন্দ্র সিং। আর সেখান থেকে বিভিন্ন দেশে মাদক পাচার করতেন তিনি। সেখান থেকে নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত নির্দেশনা দিতেন। অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন জ্যাসি। তিনি সম্প্রতি ভারতে কার্টেলের কার্যক্রম তদারকি করতে লন্ডন থেকে উড়ে এসেছিলেন।

এরপর পুলিশের জালে তাঁর মাদক পাচার দল ধরা পড়লে তিনি তড়িঘড়ি দেশ ছেড়ে বিদায় নেওয়ার চেষ্টা করছিলেন। প্রথমে দেশে ফিরে তিনি একটি হোটেলে উঠেছিলেন। সেখান থেকেই তাঁর অবৈধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত লোকেদের সঙ্গে দেখা করেন। তারপরে মাদক সংগ্রহ করতে ইউপির গাজিয়াবাদে যান। এরপরেই তাঁকে অমৃতসরের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিশেষ ড্রাগ সিন্ডিকেটটি, মূলত দিল্লি এবং মুম্বইয়ের বাইরেও কাজ করে। দুবাইয়ের সঙ্গেও লিঙ্ক রয়েছে তাঁর। গত বছর মহারাষ্ট্রের পুনে থেকেও পুলিশ দিল্লিতে অভিযান চালিয়ে ৩,০০০ কোটির মাদকদ্রব্য জব্দ করেছিল। সেখান থেকেও কয়েকজন পাচারকারীদের গ্রেফতার করা হয়েছিল। যার মধ্যে একজন ছিলেন উত্তর প্রদেশের নয়ডার একজন প্রাক্তন বিধায়কের মেয়ের জামাই। তবে এই পাচার চক্রের সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের লিঙ্ক রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00