Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢেউচা-পাঁচামির পরে রাজ্যের নজরে খয়রাশোল, মিলেছে কয়লার সন্ধান

বীরভূম জেলার খয়রাশোল ব্লকের পারশুন্ডি গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর ভবানীগঞ্জ এলাকার তামরায় বিপুল পরিমাণ কয়লার সন্ধান পেয়েছে CMPDI।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই বর্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার মহম্মদবাজার ব্লকের ঢেউচা-পাঁচামি(Deucha Pnachami) এলাকার কয়লা খনির খনন কাজ। চাঁদা মৌজা থেকে প্রকল্পের কাজ শুরু হবে বলে একপ্রকার নির্দিষ্ট করেছে জেলা প্রশাসন। আগে ওপরের অংশের পাথর তুলে ফেলার কাজ হবে, তারপর মূল কয়লা উত্তোলন হবে। ওই প্রকল্পের জন্য জমিদাতা বাসিন্দাদেরও ধাপে ধাপে চাকরি দেওয়া চলছে। এখনও পর্যন্ত দেড় হাজারেরও বেশি জমিদাতাকে রাজ্য পুলিশের কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। এই প্রকল্পের পাশাপাশি এখন রাজ্য সরকারের নজরে থাকছে এই জেলারই খয়রাশোল(Khoyrashol) ব্লকের পারশুন্ডি গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর ভবানীগঞ্জ এলাকার তামরার(Tamra Coal Block) দিকে। কেননা Central Mine Planning and Design Institute বা CMPDI সেখানে বিপুল পরিমাণ কয়লার একটি ব্লকের সন্ধান পেয়েছে। তাঁরা সেখান থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনা ও নকশা তৈরির কাজও শুরু করে দিয়েছে।

আরও পড়ুন, সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিং দেবে কলকাতা পুলিশ

শিল্প বাণিজ্যে নাকি বাংলা পিছিয়ে। রাজ্যে তৃণমূল সরকারের জন্যই নাকি শিল্প বাণিজ্য বাংলায় আসছে না এই অভিযোগ সিপিএম, বিজেপি দুই শিবিরেরই। কিন্তু বার বার কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে তার উল্টো চিত্রই ধরা পড়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মুখ্যমন্ত্রী থাকাকালীনই কিন্তু পাঁচামি কয়লা খনি প্রকল্প শুরু হয়েছে। যা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বিদ্যুৎ উৎপাদনে কয়লার জোগান নিয়ে রাজ্যকে আর ভাবতে হবে না। অন্য রাজ্যের প্রতি নির্ভরও করতে হবে না। পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। তারপরই তামরা ব্লকের খবর বীরভূমের পাশাপাশি রাজ্যের জন্য সুখবর। CMPDI’র কাজ হল দেশের কোন এলাকায় কত কয়লা সঞ্চিত রয়েছে তা খুঁজে বের করা। কী পরিমাণ কয়লা রয়েছে, গুণমান কেমন, তা যাচাই করা এবং কয়লা উত্তোলনের পরিকল্পনা ও নকশা করা। সেই CMPDI তামরা ব্লকটি খুঁজে বার করেছে। সেখানে তাঁরা বিপুল পরিমাণ কয়লার সন্ধান পেয়েছে।

আরও পড়ুন, পুজোর পরই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা

খয়রাশোলের অবস্থান বীরভূম জেলার দক্ষিণ-পশ্চিম কোনে। তার পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড এবং দক্ষিণে আছে পশ্চিম বর্ধমান জেলা। সেই খয়রাশোলের বুকে বিভিন্ন সময়ে কয়লা চুরির অভিযোগ উঠেছে। কিন্তু পরিকল্পিত ভাবে কয়লা উত্তোলন হয়নি এর আগে। একটি বেসরকারি সংস্থা খয়রাশোল ব্লকেরই কাঁকরতলা এলাকায় কয়লা খনি প্রকল্প গড়ার জন্য জমি অধিগ্রহণে অগ্রসর হয়েছে। এরপর নতুন কয়লা ব্লক পাওয়া গেলে এলাকার চিত্রটাই পাল্টে যেতে পারে। CMPDI’র Regional 1’র Regional Director ইরশাদ আহমেদ এই প্রসঙ্গে জানিয়েছেন, খয়রাশোল এলাকায় পরিকল্পনা করে কয়লা উত্তোলন করা হলে রাজ্যে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির সুযোগ বাড়ভে বহুগুণ। পূর্ব ভারতে তাঁরা বাংলাকেই ফোকাস করে কাজ করে চলেছেন। কেননা, কয়লাখনি প্রকল্প গড়ার ক্ষেত্রে বাংলার পরিবেশ পাশ্ববর্তী ঝাড়খন্ডের তুলনায় ঢের ভালো। বাংলায় কাজ করতে তাঁদের কোনও অসুবিধা না হলেও, ঝাড়খণ্ডের রাজমহলে প্রকল্প চালু করতে তাঁদের চূড়ান্ত বেগ পেতে হয়েছে। তাছাড়া বাংলায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে ছোট ছোট ফ্যাক্টরি গড়ে উঠছে। বিভিন্ন শিল্পতালুকেও বিনিয়োগ আসছে। এলাকায় কয়লা উত্তোলন যত বাড়বে তত শিল্প গড়ে উঠবে যার সুযোগ ভিন কোনও রাজ্যের নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00