Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় সুস্থ থাকতে চাইলে বাইরের খাবার নয়! ঘরেই বানিয়ে নিন ‘চিকেন পপকর্ন’

Share:

নিজস্ব প্রতিনিধি : কদিন পরেই বাপের বাড়ি আসছে উমা। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এইসময় আত্মীয় স্বজন অতিথির আানগোনা লেগেই থাকে। অন্যদিকে পুজোর জন্য কেনাকাটা করে বাড়িতে এসে আর এনার্জি থাকে না। হাতের কাছে ফোন, ঝটপট অনেকেই অর্ডার করে দেয় ফাস্ট ফুড, স্ন্যাকস। আপনি কী জানেন বাইরের খাবারের থেকে ঘরের খাবার অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্য গুণ পাওয়া যায়। তাই পুজোর কটাদিন সুস্থভাবে কাটাতে চাইলে এড়িয়ে চলুন বাইরের অত্যাধিক তেল মশলা যুক্ত খাবার। না হলে পেটের অসুখ পিছু নেবেই। ঘরের মত স্বাদ আর পাবেন কোথায় ? বানাতেও বেশি সময় লাগে না। তাই চটজলদি বানিয়ে নিন চিকেন পপকর্ন। রইল সহজ রেসিপি। হাতের কাছে উপকরণ থাকলে ব্যস ঝট করে তৈরি করা যায় সহজে। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ম্যারিনেশনের জন্য লাগবে, চিকেন ব্রেস্ট (ছোট কিউব কাট) – ২ কাপ, আদাবাটা – ১ চা-চামচ, রসুনবাটা – ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো – ১ চা-চামচ, লবন পরিমাণমতো, লাল লঙ্কা গুঁড়ো – আধ চা-চামচ ও বাটার মিল্ক (১ কাপ দুধে ১ টেবিল চামচ ভিনিগার/লেবুর রস ৫ মিনিট রেখে বানানো)।

শুকনো উপকরণ, ময়দা – ১ কাপ, কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ, লাল মরিচগুঁড়ো – ১ চা-চামচ, মেশানো হার্বস– ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো– আধা চা-চামচ, তেল পরিমাণমতো।

প্রণালী : প্রথমে একটি পাত্রে ম্যারিনেশনের সব গুঁড়োমশলা একসঙ্গে চিকেন ব্রেস্টের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। রেখে দিন ১ ঘণ্টা। এবার ম্যারিনেট করা চিকেনে বাটার মিল্ক দিয়ে আরও ১ ঘণ্টা রেখে দিন।

একটি পাত্রে ময়দা-সহ সব শুকনো উপকরণ মিশিয়ে নিন। চিকেন ব্রেস্টের টুকরোগুলো শুকনো ময়দায় ভালো করে মিশিয়ে তুলে রাখুন।কড়াইতে পরিামাণমত তেল গরম করতে দিন। তেল গরম হলে ময়দায় গড়ানো টুকরো মাঝারি আঁচে ভেজে তুলে পছন্দমতো সস দিয়ে গরম–গরম পরিবেশন করুন। এক্ষেত্রে ধনেপাতা কুচির সঙ্গে লেবুর রস মিশিয়েও পরিবেশন করতে পারেন। ব্যস রেডি চিকেন পপকর্ন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00