Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোনাল্ডোর ৯০০ গোল উদযাপনের রাতে ড্র আল নাসরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিকের তকমা কুড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে রেকর্ড গড়লেও ক্লাবে এসে উদযাপনের সুযোগ পান পর্তুগিজ মহা তারকা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।এখানেই শেষ নয় আরও এক গোল দিয়ে সংখ্যাটিকে ৯০১—এ নিয়ে গিয়েছেন এখনও পর্যন্ত।

৯০০ এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে পর্তুগিজ মহা তারকাকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।ম্যাচের শুরুতেই আল নাসর একটি জার্সি উপহার দেয় রোনাল্ডোকে। যার পেছনে লেখা ছিল ‘৯০০’। আর তার ঠিক উপরে ইংরেজিতে লেখা ছিল ‘GOAT’ অর্থাৎ, গ্রেটেস্ট অব অল টাইম। ম্যাচের আগে সেটি হাতে নিয়ে ফটোশুট করেন পর্তুগিজ তারকা। হাসিমুখে আলোকচিত্রিদের উদ্দেশ্যে পোজ দেন তিনি।পাশাপাশি এই দিন রোনাল্ডোর এই অর্জনকে উদযাপন করেছেন ‘আল নাসরে’র সমর্থকেরাও। তাঁদের উৎসাহে উল্লাসে গ্যালারি মাতিয়ে রেখেছিল তাঁরা।

তবে মাঠে নামার পর কিছুটা হলেও এই উৎসাহ ম্নান হয়ে গিয়েছিল। সৌদি প্রো লিগে শুক্রবার(১৩ সেপ্টেম্বর)রাতে আল নাসরের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আল আহলি। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে আল আহলিকে এগিয়ে নেন প্রাক্তন বার্সা ফরোয়ার্ড ফ্রাঙ্ক কেসিয়ে। সমতায় ফিরতে মরিয়া আল নাসর লম্বা সময় লড়াই চালিয়ে যায়। যোগ করা সময়ে গিয়ে ভাগ্য সহায় হয় তাদের। প্রতিপক্ষ ফুটবলারের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ডোর দল। 

টিকে থাকতে মাঠে যথেষ্ট লড়াই চালিয়ে যেতে হয়েছিল আল নাসর। ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৯টা শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখে আল নাসর। বিপরীতে আল আহলির ৬ শটের ৪টিই ছিল লক্ষ্যে। তবে আধিপত্যের এই পার্থক্যের পরও সমতাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পর প্রো লিগের টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচ খেলে তারা একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে। 

তবে রোনাল্ডো যে এত সহজে মাটি ছাড়বে না এমন মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল। ম্যাচ শেষে যেন তা সামনেই নিয়ে এল পর্তুগিজ মহা তারকা। আত্মবশ্বাস ধরে রেখে অবশ্য সামাজিক মাধ্যমে বেশ কয়েকটা ছবি পোস্ট করে এক লাইনের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখুন।’ অবশ্য পরবর্তী ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর আল ইত্তিফাকের মুখোমুখি হবে আল নাসর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00