Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ford : ফের ভারতে ফিরছে ফোর্ড, দুবছর পর খুলছে চেন্নাই প্ল্যান্ট

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতে গাড়ির বাজারে সুখবর। শীর্ষস্থানীয় মার্কিন গাড়ি নির্মাণকারী সংস্থা Ford ভারতে ফিরে আসছে জেনে খুশির বন্যা বইছে গাড়ি প্রেমীদের মনে। ফলে ভারতীয় অটোমোবাইল শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। জানা যায়, বিগত তিন বছর আগে সংস্থাটি ভারত থেকে প্রস্থান করেছিল। তবে সম্প্রতি ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফে জানা গেছে, দুবছর পর সংস্থাটি তামিলনাড়ুর প্ল্যান্টটি পুনরায় খোলার পরিকল্পনা করেছে। শুক্রবার তারা এমনটাই চিঠি মারফত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনকে জানিয়েছেন।

ফোর্ড এই প্ল্যান্টটিতে পূর্বে গাড়ি ও গাড়ির ইঞ্জিন প্রস্তুত করত। এরপর সংস্থাটি তাদের গাড়ির পরিমাণ বাড়ানোর জন্য সংগ্রাম করার পরে ২০২১ সালে ভারতে অভ্যন্তরীণ বিক্রয়ের জন্য গাড়ি উত্পাদন বন্ধ করে দেয় এবং জানা যায়, ২০২২ সালে তারা রপ্তানিও বন্ধ করে দেয়। ফলস্বরূপ সংস্থাটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার থেকে বেরিয়ে আসে ও এশিয়ার প্রতিদ্বন্দ্বীরা সেই বাজার দখল করে।

সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে , তাদের এই পদক্ষেপটি আবারও বিশ্ববাজারে গাড়ি রপ্তানি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংস্থাটি  আরও জানিয়েছে যে, তারা এবার যে গাড়িগুলি প্রস্তুত করার পরিকল্পনা করছে, সেটি তারা পরে ঘোষণা করবে।

ফোর্ডের ভারতে প্রত্যাবর্তনের গুরুত্ব :

রোজগার সৃষ্টি : চেন্নাইয়ের প্ল্যান্ট পুনরায় চালু হওয়ার ফলে স্থানীয়ভাবে হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অর্থনৈতিক প্রভাব : ফোর্ডের এই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি গাড়ি খাতে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতা বাড়বে : ফোর্ডের প্রবেশের ফলে ভারতীয় গাড়ি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে, যার ফলে গ্রাহকরা আরও ভালো মানের গাড়ি কম দামে পাবেন।

নতুন প্রযুক্তি : ফোর্ড সাধারণত নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করে। ফলে ভারতীয় গাড়ি বাজারে নতুন প্রযুক্তি আসার সম্ভাবনা বাড়বে।

ব্র্যান্ডের আকর্ষণ : ফোর্ড একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। তাদের ফিরে আসা ভারতীয় গ্রাহকদের কাছে এই ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলবে।

নিঃসন্দেহে বল যেতে পারে, ফোর্ডের ফিরে আসা ভারতীয় গাড়ি বাজারে এক নতুন যুগের সূচনা করতে পারে। এর ফলে গ্রাহকরা আরও বেশি বিকল্প পাবেন এবং প্রতিযোগিতার ফলে গাড়ির দামও বেশ কিছুটা কমতে পারে। তবে, ফোর্ডকে ভারতীয় বাজারের চাহিদা অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নিতে হবে।

বাজারে নতুন চমক লাগাতে আসছে ফোর্ডের এই গাড়ি

Ford Mustang 2025 : মাস্ট্যাং-এর অপেক্ষায় গাড়িপ্রেমীরা… কবে আসবে ভারতে ?

Ford Everest Tremor : এই গাড়ি ভারতে এলেই ফরচুনার, গ্লস্টারের হবে বাজার খারাপ

ভারতে ফিরছে ফোর্ড! পেট্রল-ডিজেল নয়, বৈদ্যুতিক গাড়ি বানাবে সংস্থা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00