Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মনপ্রীতদের সাফল্যের মাঝেই বড়সড় বিপাকে হকি ইন্ডিয়া

পারফরম্যান্স অনুযায়ী ভারতকেই সাম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় চলছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যেখানে দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয় হকি দল। গ্রুপ পর্বের বাধা টপকে ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করে গিয়েছে মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি। সেখানে তাদের প্রতিপক্ষ হল জাপান। গত ম্যাচেই যাদের ৬-০ ব্যবধানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। আর পারফরম্যান্স অনুযায়ী ভারতকেই সাম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে।

তবে দলের এই সাফল্যের মাঝেই বড়সড় বিপাকে পড়ে গেল হকি ইন্ডিয়া। ভারতীয় হকি সংস্থার বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ উঠল। হকি ইন্ডিয়ার যাবতীয় লেনদেনের বিষয় প্রকাশ্যে আনার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। পাশাপাশি, ভারতীয় হকি সংস্থার কয়েকজন কর্তাকেও জেরা করতে চান সিআইসি-র আধিকারিকরা।

এর আগে ২০১৮ সালে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবার পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে বিজয়ী হয়েছিল ভারত। এবারও হরমনপ্রীত, শ্রীজেশদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ফের চ্যাম্পিয়ন হবে তারা। টোকিও অলিম্পিকে দীর্ঘ ৪১ বছর পর ব্রোঞ্জ জয় করেছিল ভারতীয় হকি দল।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00