Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ স্বামী, বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক স্ত্রী!

তবে সত্যি কী তাঁর স্বামী অসুস্থ?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী অসুস্থ থাকার কারণে একাই ভ্রমণে বেরিয়ে পড়লেন স্ত্রী। তবে সত্যি কী তাঁর স্বামী অসুস্থ? এই ঘটনা প্রকাশ্যে এল স্ত্রী ফিরে আসতে। সামনে এল বাড়ির সিসিতটিভির ফুটেজ, যেখানে অপর এক মহিলার সাথে ঘনিষ্ঠ হতে দেখা গেছে ওই ব্যক্তিকে।

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল অ্যাপ টিকটকে এই বিষয় নিয়ে মুখ খুললেন ওই মহিলা। যেখানে তুলে ধরলেন তাঁর স্বামীর কথা। এমনকি সিসিটিভির ওই ভিডিও ফুটেজটিকে সামনে এনেছেন তিনি। ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই মহিলার স্বামী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছে তাঁর বান্ধবী। দুজনে দরজার কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে একে অপরে ঘনিষ্ঠ হন এবং আলিঙ্গন করেন।

আশ্চর্যের বিষয় এই ঘটনার কিছুদিন আগেই ওই ব্যক্তি ঘরের সামনে ওই ক্যামেরাটি লাগিয়েছিলেন। এই ঘটনার পরই সম্পর্কের বিচ্ছেদ ঘটে তাঁদের। তাঁরা এখন আর একে অপরের সঙ্গে থাকেন না। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সকলের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন ওই মহিলা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00