Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্যার জলে নৌকো সময় মত না মেলায় মৃত্যু গর্ভস্থ সন্তান সহ প্রসূতির

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গঙ্গার জলে বন্যায় হাবুডুবু এলাকা, চার ঘণ্টা ধরে নৌকা মেলেনি। কোনোমতে হাসপাতালে পৌঁছলেও রক্ত শূণ্যতায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হয় যুবতির। এমনই অভিযোগে সরব হয়েছেন পরিবারের লোকজন। ঘটনাটি মানিকচক ব্লকে(Manickchak Block) দক্ষিণ চণ্ডীপুর এলাকার। যদিও প্রশাসনের দাবি, ভূতনি ব্রিজের ওপর ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। ওই পরিবারের লোকজন গর্ভবতীকে নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে না গিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে যান। সেখান থেকে ওই যুবতিকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

মৃত যুবতির নাম বিউটি মণ্ডল (২৫)। বাড়ি ভূতনির হীরানন্দপুরে(Hiranandapur)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আট মাসের গর্ভবতী ছিলেন তিনি। বুধবার বিকেল চারটেয় রক্তক্ষরণ শুরু হয় বিউটির। পরিবারের অভিযোগ, অনেক জায়গায় নৌকার খোঁজ চালানোর পর‌ও নৌকা মেলেনি। যাদের নৌকা ছিল তারা মোটা টাকা দাবি করছিলেন। অবশেষে রাত আটটা নাগাদ নৌকা মেলে। মালদায় পৌঁছতে রাত এগারোটা বেজে যায়। রাত একটা নাগাদ গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হয় বিউটিদেবীর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে (Malda Medical)পাঠানো হয়েছে। শোকের ছাড়া নেমে এসেছে পরিবারে।

এদিকে, বন্যার জলে স্থানীয় ভুতনি থানা সহ সর্বত্র জল বন্দি।যাতায়াতে নৌকায় এখন ভরসা ভুতনি থানা পুলিশের। কাজে আসছে না আর গাড়ি। নৌকাতে চেপেই এলাকায় টহলদারি চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা। কখনো আবার পুলিশ কর্মীরা এক বুক জল ভেঙে নিত্য প্রয়োজনীয় কাজ করছেন। এমনই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় মালদার ভূতনি থানার(Bhutuni P.S.)। কারণ বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে গোটা ভূতনি এলাকা জলমগ্ন সেই থানা চত্বরেও জল রয়েছে। তাই গাড়ির পরিবর্তে নৌকায় ভরসা পুলিশ কর্মীদের। ভূতনিতে বাঁধ ভেঙে তৈরি হয় বন্যা , এই পরিস্থিতিতে তিন সপ্তাহের বেশি ধরে এই প্রায় দুই লক্ষ বাসিন্দা জলবন্দী। ভূতনি বাসিন্দাদের পাশাপাশি জনবন্দী হয়ে রয়েছে ভুতনি থানার পুলিশ কর্মী আধিকারিকরাও। ভূতনি থানা থেকে শুরু করে একতলা ঘর জলবন্দি হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং বাসিন্দাদের সাহায্য করতে থানাতেই রয়েছেন পুলিশ কর্তারা। খুশবড় টলায় করা হয়েছে একটি ওস্থায়ী শিবির। নজরদারির জন্য বেছে নেওয়া হয়েছে নৌকা। থানার বাইরে গাড়ির বদলে সবসময় দাঁড়িয়ে রয়েছে নৌকা। নৌকার মাধ্যমেই চলছে যাতায়াত। ভূতনি থানার কর্মরত অফিসার জানান যেকোনো প্রস্তুতি হোক না কেন আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। নৌকার মাধ্যমে যাতায়াত করছি জল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে জল যেভাবে কমছে তাতে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে আশা করছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00