Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামকৃষ্ণ মিশনের পাশে মমতা, Education Hub গড়তে ১৫ একর জমি দিচ্ছে রাজ্য

Education Hub এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কার্যালয় গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে ১৫ একর জমি দেওয়া হচ্ছে মন্দারমণিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার উপকূলবর্তী এলাকায় উন্নয়নের হাজারো প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এবার সামনে এল জেলার কাঁথি মহকুমার রামনগর-২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকা মন্দারমণি(Mandarmani) এলাকায় শিক্ষার প্রাস ঘটাতে এক বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্রের তত্ত্বাবধানে এবং বেলুড় মঠ কর্তৃপক্ষের সহযোগিতায় মন্দারমণি এলাকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের(Ramkrishna Math and Mission) শাখা সহ Education Hub গড়ে উঠতে চলেছে। আর সেই কাজেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তথা রাজ্য সরকার। Education Hub এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কার্যালয় গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে ১৫ একর জমি দেওয়া হচ্ছে মঠ ও মিশন কর্তৃপক্ষকে। গত সপ্তাহেই সেই জমি পরিদর্শন করে গিয়েছেন দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্রের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা। খুব শীঘ্রই সেই জমি তুলে দেওয়া হবে রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে।

আরও পড়ুন, আর জি করে CISF আধিকারিকেরা, সন্দীপের হাজিরা CGO-তে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে দীঘা সফরে এলে দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্রের পক্ষ থেকে Education Hub গড়ার জন্য জায়গা দেওয়ার আবেদন জানানো হয়। মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন সেই সময়ে। তারপর থেকে সরকারিভাবে উদ্যোগ শুরু হয়। কিন্তু একলপ্তে অনেকটা জমি চট করে কোথাও মিলছিল না দিঘার আশেপাশে। শেষে মন্দারমণি এলাকায় আয়লা সেন্টারের কাছে প্রায় ১৫ একর সরকারি জায়গার খোঁজ পাওয়া যায়। সেই জমিই রামকৃষ্ণ মঠের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নবান্ন থেকে। ওই জমি পছন্দ হবে কী হবে না তার জন্য, দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্রের তরফে কাউকে জমিটি দেখে আসতে বলা হয়। সেই মতন দীঘা রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী নিত্যবোধানন্দজি গত সপ্তাহে জায়গাটি পরিদর্শন করে আসেন। তাঁর সঙ্গে ছিলেন কাঁথি মহকুমা মৎস্যজীবী সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা, শিক্ষক চিত্তরঞ্জন মাইতি সহ অন্যান্যরা। জমিটি তাঁদের পছন্দ হয়েছেছে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন, নাবালিকা বিয়ে রুখতে নিমন্ত্রণ রক্ষাকারীদের নামেও FIR, হইচই কেষ্ট’র জেলায়

১৫ একরের ওই জমিটি এখন রয়েছে জায়গাটি দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার অধীনে রয়েছে। খুব শীঘ্রই তাঁরা সেই জমি তুলে দিতে চলেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে। এই প্রসঙ্গে দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যবোধানন্দজি জানিয়েছেন, ‘আমরা প্রস্তাবিত জায়গাটি দেখেছি। খুবই পছন্দ হয়েছে। শীঘ্রই আমাদের হাতে জায়গাটি তুলে দেওয়া হবে বলে আমরা আশাবাদী। আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, যেখানে সাধারণ মধ্যবিত্ত এমনকী দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারবে। স্বাস্থ্যকেন্দ্র গড়ে দুঃস্থ মানুষকে সেবাদান করা হবে। বেলুড় মঠ কর্তৃপক্ষও এখানে Education Hub গড়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ শুরু করবে। এব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বিশেষভাবে উদ্যোগী হয়েছেন। তবে জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি পাশে না থাকলে আমরা এত বড় কাজে উদ্যোগী হতে পারতাম না। ওনার জন্যই আমরা বিনামূল্যে জমি পাচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00