Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক মেশানো চা খেয়ে গোটা পরিবার অচৈতন্য, পালাল বউ

অন্যদিকে পরের দিন বড় বিয়ে করতে এলে বিয়ের পিঁড়িতে বসেন কনের ছোট বোন। ছোট বোনকেই বিয়ে করে বাড়ি ফেরেন বরপক্ষ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা পরিবারকে মাদক মেশানো চা খাইয়ে অচৈতন্য করে বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরে পালাল বউ।পালানোর আগে গুনে গুনে নিল সমস্ত গয়না আর নগদ টাকা। অন্যদিকে পরের দিন যথা সময়ে বরযাত্রীদের সঙ্গে করে বিয়ের মণ্ডপে হাজির বর। তাই শেষমেশ পরিবারের মান বাঁচাতে কনের ছোট বোনই বধূবেশে বসল ছাঁদনাতলায়। শুনতে ঠিক সিনেমার গল্পের মতো লাগলেও সম্প্রতি এই ঘটনাই ঘটেছে যোগী রাজ্যে। এই হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামায় কার্যত উত্তপ্ত উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। 

জানা যাচ্ছে, বিয়ের আগের রাতে নিজের বাড়িতেই একটি কিটি পার্টির আয়োজন করেছিলেন কনে। সেই পার্টিতে অংশ নিয়েছিলেন কনের পরিবারের সমস্ত মহিলা সদস্যরা। সেই গেটটুগেদার মিটলে অতিথিরা সকলে বাড়ি ফিরে গেলে কনে তাঁর পরিবারের সদস্যদের মাদক মেশানো চা খাওয়ান বলে অভিযোগ। সেই চা খেয়ে পরিবারের সকলে অচৈতন্য হয়ে পড়লে কনে বাড়ি থেকে সমস্ত দামি গয়না এবং বেশ কয়েক লক্ষ নগদ টাকা লুঠ করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে খবর।

 পরের দিন ওই যুবতীর বাড়ির লোকজনের সংজ্ঞা ফিরলে গোটা বিষয়টি স্পষ্ট হয়। সামনে আসে গয়নাপত্র এবং টাকা লুঠ করার বিষয়টিও। সঙ্গে সঙ্গেই ওই পরিবার পুলিশের দ্বারস্থ হন। জানা যাচ্ছে, ওই মাদক মেশানো চা খেয়ে কনের পরিবারের বেশ কয়েকজন সদস্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। 

অন্যদিকে পরের দিন বড় বিয়ে করতে এলে বিয়ের পিঁড়িতে বসেন কনের ছোট বোন। ছোট বোনকেই বিয়ে করে বাড়ি ফেরেন বরপক্ষ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00