Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন রাখি বন্ধন উৎসবের পেছনে বিভিন্ন পৌরানিক কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : পঞ্জিকা অনুসারে আজ শ্রাবণী পূর্ণিমা তিথি। প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এইদিন বোনেরা তাঁর ভাইদের হাতে রক্ষাসূত্র পরিয়ে দেয়। ভাই বা দাদারা বোনদের আশির্বাদ করে থাকে। বোনদের সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দেন দাদারা।তবে আপনি কী জানেন এই প্রথা কিভাবে শুরু হয়েছিল। পুরানে বিভিন্ন কাহিনীর কথা উল্লেখ করা যায়। তবে জেনে নিন রাখি বাঁধা হয় কেন ?

দ্রৌপদী ও কৃষ্ণের রাখি বন্ধন : মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ পাওয়া যায়।শিশুপালকে বধ করতে যখন সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ। তখন সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল।তখন কৃষ্ণের আঙুল থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে থাকতে পারে নি বোন দ্রৌপদী।নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন তিনি। এর প্রতিদানে কৃষ্ণ তাঁকে সব সংকট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। কথাও রেখেছিলেন শ্রীকৃষ্ণ। বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ।

যম ও যমুনার রাখি বন্ধন : কথায় আছে যমুনা দেয় যমকে ফোঁটা… কোনও কোনও জায়গায় পাওয়া যায়, শ্রাবণ মাসের পূর্ণিমায় হতদরিদ্র নারীর বেশে বালির কাছে আশ্রয় চান লক্ষ্মী।বালি নিজের প্রাসাদের দরজা খুলে দেন তাঁর জন্য। এটা দেখে ভারী খুশি হয়েছিলেন দেবী লক্ষ্মী। তিনি তখন বালির হাতে নিজের কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিলেন।

ইন্দ্র ও সচীর রাখি বন্ধন : রাখি বন্ধনের অন্যতম একটি কাহিনী অনুযায়ী, সত্যযুগে বৃতাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বৃতাসুর বর পেয়েছিল যে কোনও অস্ত্রে তাকে ঘায়েল করা যাবে না। এতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন দেবরাজ ইন্দ্র। বারবার চেষ্টা করেও হারাতে পারেন নি বৃতাসুরকে। এরপর মহর্ষি দধিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেছিলেন। তাঁর হাড় দিয়ে তৈরি হয়েছিল ইন্দ্রের অস্ত্র বজ্র। যুদ্ধে যাবার আগে ইন্দ্রাণী সচী তাঁর(দেবরাজ ইন্দ্র)সুরক্ষার কথা ভেবে তাঁর সমস্ত শক্তিকে এক জায়গায় করে একটি রক্ষাসূত্র তৈরি করেন। যুদ্ধে যাবার আগে সেই রক্ষাকবচ পরিয়ে দেন তিনি। এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছিলেন দেবরাজ ইন্দ্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00