Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের, শুনানি মঙ্গলবার

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আর জি করের পুরো বিষয়টির ওপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার(Woman Doctor Rape and Murder Incident) জল গড়াতে গড়াতে পৌঁছে গেল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে(Supreme Court)। এদিন অর্থাৎ রবিবার ছুটির দিন হওইয়া সত্ত্বেও, স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত। সেই মামলা আবার শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও সেই বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের দিন মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আর জি করের পুরো বিষয়টির ওপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন, ফ্ল্যাটে রেস্তোরাঁ, হুক্কা বার, ফাস্ট ফুডের দোকান ঠেকাতে আইন বদলের পথে কলকাতা পুরনিগম

আর জি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আগেই মামলা দায়ের হয়েছে। সেখানে মোট ৫টি জনস্বার্থ মামলা একযোগে শুনানি শুরু হয়েছে এই ঘটনাকে ঘিরে। সেই সব মামলার শুনানি চলাকালীন সময়েই কলকাতা হাইকোর্ট আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের(CBI Enquiry) নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, ঘটনার যাবতীয় নথি সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করতে এবং তদন্তের কাজে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে। আদালতের সেই নির্দেশ মেনেই কলকাতা পুলিশের তরফে আর জি কর কাণ্ডের তদন্ত সম্পর্কিত যাবতীয় নথি ও কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পরে প্রায় ৪টি দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সিবিআইয়ের তদন্তে বাড়তি কোনও ঘটনা চোখে পড়েনি। না বাড়তি কেউ গ্রেফতার হয়েছে, না এই ঘটনার পিছনে একাধিক জন জড়িত এমন কোনও তথ্য সামনে এসেছে। কার্যত সিবিআই আধিকারিকেরা নিজেরাই এখন প্রবল চাপের মুখে পড়ে গিয়েছেন এই মামলা ঘিরে।

আরও পড়ুন, Cancer has no Answer, হাত-পা বাঁধা দেহ ভাসে পুকুরের জলে

কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর জি কর কাণ্ডে সিবিআই কী তদন্ত করছে, সেই তদন্ত কোন পথে এগোচ্ছে, তদন্তে কোন কোন নতুন তথ্য সামনে আসছে, এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই সব তথ্য আদালতকে নিয়মিত সময়ের ব্যবধানে জানাতে। আর এখানেই চাপে পড়েছেন সিবিআই আধিকারিকেরা। কেননা তাঁরা হাতে এখনও এমন কোনও প্রমাণ পাননি যে আর জি করের ঘটনায় ধৃত সঞ্জয় রাই ছাড়াও আর কেউ জড়িত আছেন। এমনকি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও সেভাবে কিছু পাননি তাঁরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যার জেরে সন্দীপ ঘোষের গ্রেফতারির সম্ভাবনা দেখা গেলেও এখনও তিনি মুক্ত, এটাই বাস্তব সত্য। এর মাঝেই এল সুপ্রিম পদক্ষেপ। দেখার বিষয় দেশের শীর্ষ আদালত এই নিয়ে কোন পদক্ষেপ করে। তবে এটাও ঘটনা যে, কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার এখনও কোনও পদক্ষেপ করেনি। তাই রাজ্য সরকারের ভূমিকা নিয়েও শীর্ষ আদালতের মাথা ব্যাথা হওয়ার কথা নয়। ওই ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এ ছাড়া কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত। হাই কোর্টে ওই ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট নিজে ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। ফলে আপাতত সেখানে সিবিআই তদন্ত-সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00