Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামমন্দিরে চোরের উৎপাত, রামপথ ও ভক্তিপথ থেকে গায়েব ৫০ লক্ষের বাতিস্তম্ভের আলো

অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত একটি চুক্তির অধীনে লাইট স্থাপনকারী সংস্থা যশ এন্টারপ্রাইজেস এবং কৃষ্ণ অটোমোবাইলস-এর প্রতিনিধির কাছ থেকে গত ৯ অগস্ট অভিযোগের পরে রাম জন্মভূমি থানায় একটি FIR দায়ের করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২২ জানুয়ারী রাম জন্মভূমিতেই প্রতিষ্ঠিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ভোটের আগে তাড়াহুড়ো করে রামমন্দির প্রতিষ্ঠা করলেও রাম রাজ্যেই বিজেপির হার নিয়ে হাসি তামাশা লেগেই আছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, আগেই বলা হয়েছিল, রামমন্দিরের নির্মাণ কাজ এখনও বহুলাংশে বাকি। পাশাপাশি মন্দির চত্বর নির্মানকার্যেও কোনও কার্পণ্য করতে রাজী নন রামমন্দির কর্তৃপক্ষ। আর তাতেই ঝামেলা। কেননা রামমন্দিরকে বিরাট আড়ম্বর পূর্ণ করে তুলতে কোনও কিছুই কমতি রাখতে চান না মন্দির কর্তৃপক্ষ। আর সেটাই এখন মাথা ব্যথার কারণ তাঁদের। কারণ সম্প্রতি পুলিশ জানিয়েছে, মন্দির চত্বরে শুরু হয়েছে বেলাগাম চুরি।

সম্প্রতি খবরে এসেছে, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে অযোধ্যার ভক্তিপথ থেকে। অযোধ্যার পুলিশ জানিয়েছেন, অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত একটি চুক্তির অধীনে লাইট স্থাপনকারী সংস্থা যশ এন্টারপ্রাইজেস এবং কৃষ্ণ অটোমোবাইলস-এর প্রতিনিধির কাছ থেকে গত ৯ অগস্ট অভিযোগের পরে রাম জন্মভূমি থানায় একটি FIR দায়ের করা হয়। জানা গিয়েছে, রামপথে প্রায় ৬,৪০০ টি বাঁশের বাতি স্থাপন করা হয়েছিল এবং ভক্তিপথে প্রায় ৯৬ টি প্রজেক্টর লাইট স্থাপন করা হয়েছিল। গত ১৯ মার্চ পর্যন্তও সেই সব লাইট সেখানে উপস্থিত ছিল, কিন্তু ৯ মে সকলে সেখানে পরিদর্শন করার পর কিছু লাইটের অনুপস্থিতি দেখা যায়। এখনও পর্যন্ত প্রায় ৩,৮০০ টি বাঁশের আলো এবং ৩৬ টি প্রজেক্টর লাইটের কোনও হদিশ পাওয়া যাচ্ছেনা।

জানা গিয়েছে, রামমন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে বাঁশের কারুকাজ করা বাতিস্তম্ভের আলোগুলি লাগানো হয়েছিল। তবে রাতের অন্ধকারে কে বা কারা সেই বাতিস্তম্ভের প্রায় ৪ হাজার আলো চুরি করে নিয়ে গিয়েছে, তার জন্যে পুলিশ তদন্ত শুরু করেছে। রাম পথের পাশাপাশি ভক্তিপথ থেকেও চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সব মিলিয়ে সব লাইটের খরচ প্রায় ৫০ লক্ষ টাকার বেশি। পুলিশ জানিয়েছে, এই মূহুর্তে জোরদার তদন্ত শুরু হয়েছে। এদিকে ভোটের আগে তাড়াহুড়ো করে রামমন্দির উদ্বোধন করার খেসারত পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। মন্দিরের লাইট চুরির আগে প্রথম বর্ষায় মন্দিরের ছাদ চুঁইয়ে জলে ভরে গিয়েছিল রামলালার গর্ভগৃহ। সম্প্রতি মন্দিরের রাস্তা ভেঙে যাওয়ার ঘটনাতেও একাধিক বিতর্কের জন্ম হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00