Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তালিবানি’ বাংলাদেশে পুলিশি এসকর্টস পাচ্ছেন সাজাপ্রাপ্ত অপরাধী খালেদা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসান হতেই ‘তালিবানি’ শাসন শুরু হয়েছে বাংলাদেশে। দেশপ্রেমিক তথা মুক্তিযোদ্ধারা প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন। আর কুখ্যাত জঙ্গি ও অপরাধীরা পুলিশি প্রহরায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যেমন খালেদা জিয়া। দুর্নীতির দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন জেলের সাজা খাটছেন। অথচ সেই অপরাধীকেই পুলিশি প্রহরায় যাতায়াতের সুবিধা করে দিয়েছে পাকিস্তানপ্রেমী মুহাম্মদ ইউনূসের সরকার। ১০ বছর বাদে ফের খালেদাকে পুলিশি এসকর্টস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৪ সালে বিরোধী দলের স্বীকৃতি হারানোর পরেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। জিয়া অনাথ ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১৮ বছরের সাজা শুনিয়েছিল আদালত। দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জেলে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে মানবিকতার কারণে ২০২০ সালের ২৫ মার্চ প্রাক্তন প্রধানমন্ত্রী  খালেদা জিয়াকে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিলেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছয় মাস অন্তর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

গত ৫ অগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পরেই সুদিন ফিরেছে পাকিস্তানপ্রেমী খালেদা জিয়ার। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে গত ৬ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী যাতে প্রমোদ ভ্রমণে বিদেশে যেতে পারেন তার জন্য পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। আর মঙ্গলবার একজন জেলের সাজা পাওয়া আসামীকে পুলিশি এরসকর্ট বরাদ্দ করা হয়েছে। অতীতে কোনও অপরাধীর ক্ষেত্রে এমন বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়নি বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00