Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৭ সালের মধ্যেই নাগা ও শোভিতার সম্পর্ক ভাঙবে, ভবিষ্যদ্বাণী করে বিপাকে জ্যোতিষী

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সম্পর্ক বেশিদিন স্থায়ী হবেনা। তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে যাবে। এবং ২০২৭ সালের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই সবটাই হবে নাগার জীবনে আরেকজন মহিলা আসার কারণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সালে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন তামিল সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। কিন্তু তাঁদের বিয়ে ৫ বছরও টেকেনি। সম্পর্কের টানাপোড়েনের জেরে ২০২১ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। গুঞ্জন, নাগা চৈতন্যের জীবনে তৃতীয় ব্যক্তি এসেছে। আর তখন থেকেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর একাধিক ছবি ভাইরাল হতেই জল্পনা উস্কে যায়। অবশেষে গত সপ্তাহে ৮ অগস্ট নাগা চৈতন্যের সঙ্গে শোভিতা ধুলিপালার বাগদান সম্পন্ন হয়েছে, নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতেই তাঁদের বাগদান হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেন নাগার্জুন নিজেই। আর তাদের বিয়ের পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন নাগা ও শোভিতা ধুলিপালার সম্পর্ক।

কারণ তাঁরা কখনওই নিজেদের সম্পর্কে মুখ খোলেননি। কিন্তু নাগা এবং শোভিতা ধুলিপালার সম্পর্ক নেই, অনেকদিন আগেই নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন একজন জ্যোতিষী। আর তাঁর ভবিষ্যদ্বাণী মিথ্যে হওয়ার পরেই বিপাকে পড়েছেন ওই জ্যোতিষী ভেনু স্বামী পরাঙ্কুশম। তিনি একটি ভিডিওর মাধ্যমে নাগা এবং শোভিতা ধুলিপালার সম্পর্ক নেই, এমন কথা ঘোষণা করেছিলেন। সেটাই এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিওতে তিনি বলেছিলেন, নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সম্পর্ক বেশিদিন স্থায়ী হবেনা। তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে যাবে। এবং ২০২৭ সালের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই সবটাই হবে নাগার জীবনে আরেকজন মহিলা আসার কারণে। এই ভিডিওটি নিয়েই এখন তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকেই বলছেন, তাঁদের এখনও বিয়েই হলনা, তার মধ্যেই বিচ্ছেদের ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন জ্যোতিষী, এটা অন্যায়। তবে এই নিয়ে বিপাকে পড়তে গিয়েই ওই জ্যোতিষী ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, চলচ্চিত্র তারকাদের সম্পর্ক নিয়ে আর ভবিষ্যদ্বাণী করব না আমি সেই প্রতিশ্রুতি এবার রাখতে চাই।’ তবে তিনি ক্ষমা চাইলেও রেহাই পাবেন না। তেলেগু ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শোভিতা ও নাগা চৈতন্যর সম্পর্কের বিষয়ে ভুল ভবিষ্যদ্বাণী করার কারণে ওই জ্যোতিষীর বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00