Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অলিম্পিক্সে সোনা জেতায় জামাইকে ষাঁড় উপহার দিলেন শ্বশুর, জানেন কে সেই ভাগ্যবান?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। যা অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানের প্রথম সোনা জয় বলা যেতে পারে। প্যারিস অলিম্পিক্স থেকে জয়ী হয়ে দেশে ফেরার পরে তাঁকে ষাঁড় উপহার দিয়েছেন তাঁরই শ্বশুর। দেশে ফিরেই নিজের গ্রাম খানেওয়ালে গিয়েছিলেন আরশাদ। সেখানে যাওয়ার পরে আরশাদের শ্বশুর মুহম্মদ নওয়াজ তাঁকে একটি ষাঁড় উপহার দিয়েছেন।

এই নিয়ে আরশাদের শ্বশুর নওয়াজ় জানিয়েছেন, এটা কোন সাধারণ উপহার নয়। তাঁদের গ্রামে এই উপহার খুব সম্মানের।নওয়াজ আরও জানান, ‘সাফল্যের পরেও নিজের ভিটে কখনও ভোলেনি আরশাদ। ও এখনও গ্রামেই থাকে।বাবা, মা, ভাইদের দেখাশোনাও করে।তাই তাঁকে সম্মান জানাতে এই উপহার দিয়েছি। এই উপহার বীরত্বের’

অন্যদিকে পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি রেখেছেন পদক জয়ী আরশাদ। অলিম্পিক্স থেকে ফিরে গ্রামের উন্নতির উপরে জোর দিয়েছেন আরশাদ। গ্রামীণ উন্নয়ন নিয়ে তিনি জানান,  তিনি যে গ্রামে থাকেন সেখানে রাস্তা নেই ঠিকমতো। তাই রাস্তার উন্নয়ন দরকার।

শুধু তাই নয় সরকারের প্রতি আর্জি রেখে আরশাদ আরও জানান, ‘তাঁদের গ্রামে রান্নার গ্যাসেরও অভাব রয়েছে। যদি সরকার এই দুটো দিক দেখে, তা হলে খুব ভাল হয়। পাশাপাশি পাশের শহর মিয়ান চান্নুতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তা হলে গ্রামের মেয়েরা সেখানে পড়তে যেতে পারবে।’ সেই কথাও জানান আরশাদ। আরশাদের কথায়, মেয়েদের দেড়- দু’ঘণ্টা যাতায়াত করে দূরে মুলতানে যেতে হয় পড়ার জন্য। এটা খুব কষ্টকর। তাই বিশ্ববিদ্যালয় হলে মেয়েরা কাছে পড়তে যেতে পারবে। পাশাপাশি সমাজের আরও অগ্রসর হবে এতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00