Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীকে অশ্লীল কবিতার মাধ্যমে আক্রমণ, পুলিশে অভিযোগ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চূড়ান্ত অশ্লীল আক্রমণাত্বক কবিতা লিখে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিযোগ পুলিশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি তার ডায়মন্ডহারবারে(Daimond Harbour)। শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। বেশ মেধাবী। স্কুলের পড়াশোনা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে(Purulia Ramkrishna Mission Bidyapith)। পরে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়(Presidency University)। বেশ কিছু বইও সে লিখেছে। এবার সে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) উদ্দেশ্য করে চূড়ান্ত অশ্লীল আক্রমণাত্বক কবিতা লিখে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ এটাই বাংলার ভবিষ্যৎ তরুণ প্রজন্ম। নাম তার সৌগত ভট্টাচার্য(Sougata Bhattacharya)। সেই কবিতার জেরে এবার তার বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস(TMC)। দলের আইটি ও সোশ্যাল মিডিয়া টিমের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস(Nilanjan Das) রবিবার দুপুরে ইমেল করে সেই অভিযোগ দায়ের করে সৌগতকে অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গাঙ্গুলিকেও। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা কেউ ছিঃ ছিঃ করছেন, আবার কেউ মাথায় হাত দিচ্ছেন।  

আরও পড়ুন, বাংলার পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন ওড়িশায়, মোহনকে ফোন মমতার

ঘটনা হচ্ছে, যে তরুণ এই কুকর্মটি করেছে, আজ অনেক মমতা তথা তৃণমূল বিরোধীরা তার পিঠ চাপড়াচ্ছে। তার কাজটিকে অনেক নেটিজেন বেশ সাহসিকতার পরিচয় ও বিদ্রোহী মনোভাবের পরিচয় হিসাবে তুলে ধরছে। কার্যত এদের কাছে সেই ছেলেটি ‘বিপ্লবী’ আখ্যা খাচ্ছে। কিন্তু এরা কেউই ছেলেটি গ্রেফতার হলে তার পাশে গিয়ে দাঁড়াবে না। তাদের প্রতিবাদ তখন সোশ্যাল মিডিয়া বড্ডজোর শহরের রাজপথ অবধি এসে পৌঁছাবে। কিন্তু তারপর। এই ছেলেটি কী সমাজে মুখ দেখাবার মতো অবস্থায় থাকবে! সে কী আর কোনও সরকারি চাকরির জন্য আবেদন জানাতে পারবে? কোনও বেসরকারি ব্র্যান্ড কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারবে? কেউ নেবে এই ছেলেকে কাজে! আসলে দোষটা তরুণ প্রজন্মের যত না বেশি, তার থেকেও বেশি সমাজের একশ্রেনীর মাতব্বরদের যারা এই ছেলেগুলির ব্রেনওয়াশ করে তাদের এই সব কুকর্ম করতে অন্ধন যোগায়। এদের বিপথগামী করে নিজেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে আর ব্যক্তিগত ফায়দা তোলে। যার কবিতা সুশীল সমাজে পাঠ্য হতে পারতো, সেই কিনা মাতৃস্মা মহিলাকে ‘ধর্ষণ’ করার ইচ্ছা জানিয়ে কবিতা লিখছে! সে কী সত্যিই শিক্ষিত? প্রশ্ন উঠছে নানান মহলে।

আরও পড়ুন, নারী সুরক্ষায় ১৫ দফা নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

প্রাথমিক ভাবে লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরে পরেই তাঁরা ঘটনার তদন্তে নামছেন। ইতিমধ্যেই এই ঘটনার জেরে ডায়মন্ডহারবার সাইবার ক্রাইম থানাকেও জানানো হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশ এটা এখনও খোলসা করেনি যে সৌগত ভট্টাচার্য নামে ওই কলেজ পড়ুয়াকে তাঁরা গ্রেফতার করবে কিনা। তবে ঘটনা সামনে আসার পর থেকে তৃণমূলের সাধারণ নেতাকর্মী থেকে সমর্থক এই ঘটনায় কড়া পদক্ষেপ চাইছেন। ঘটনাচক্রে ডায়মন্ডহারবার আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। এবার সেখান থেকেই তিনি ৭ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর সেই ডায়মন্ডহারবারেরই এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিনা অশ্লীল ভাষায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কবিতা লিখে সমাজে ও গুণীজন মহলে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখছে। আসলে বিকৃত মাসনিকতা আর অন্ধ বিরোধিতার পাল্লায় পড়ে এই তরুণের এই বেহাল দশা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00