Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত, আর জি কর কাণ্ডে অভিমত মুখ্যমন্ত্রীর

মমতা কোনওদিন কারও ফাঁসির দাবি জানাননি, বিরোধী দলনেত্রী থাকাকালীন সময়েও না, মুখ্যমন্ত্রী হিসাবেও না। এই প্রথম মমতার কাছ থেকে ফাঁসির দাবি এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের(Rape and Murder of a Junior Doctor) অভিযোগের ঘটনায় এদিন সকাল থেকেই রাজ্যের একের পর এক সরকারি হাসপাতালে আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। চলছে তাঁদের কর্মবিরতিও। দাবি উঠেছে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাঁরা আরও বড় আন্দোলনে যাবেন। ঠিক একরকম অবস্থায় রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিলেন দোষীর ফাঁসির শাস্তি(Demand of Death Plea) দাবি জানানো উচিত। সেটাও আবার ফাস্টট্র্যাক আদালতে, যাতে দ্রুত বিচারকার্য সম্পাদন হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি আন্দোলনকারীদের পাশেই থাকছেন। আর জি কর কাণ্ডে যে নৃশসংসতার ঘটনা সামনে এসেছে তা শুনে গোটা দেশ শিউরে উঠছে। শিউরে উঠছেন খোদ মুখ্যমন্ত্রীও। আর তাই কালবিলম্ব না করে তিনি সোজাসুজি দোষীর শাস্তি হিসাবে ফাঁসির সাজা চাইলেন যা কার্যত মমতার রাজনৈতিক জীবনে এক মাইলস্টোন হয়ে গেল। কেননা, এর আগে মমতা কোনওদিন কারও ফাঁসির দাবি জানাননি, বিরোধী দলনেত্রী পদে থাকাকালীন সময়েও না, মুখ্যমন্ত্রী হিসাবেও না। এই প্রথম মমতার কাছ থেকে ফাঁসির দাবি এল।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে রাজ্যের একের পর এক হাসপাতালে কর্মবিরতি, বিপাকে রোগীরা

এদিন রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে দেওয়া ফোন ইন সাক্ষাৎকারে মমতা আর জি কর কাণ্ডের ঘটনায় দোষীর ফাঁসির শাস্তি চেয়েছেন। গতকালই অবশ্য মমতা ফোন করে কথা বলেছিলেন মৃতা পড়ুয়ার মায়ের সঙ্গে। জানিয়েছিলেন, এই ঘটনা যে বা যারাই ঘটিয়ে থাকুন না কেন, তাঁদের বিচার হবে। কাউকে এই ঘটনায় রেয়াত করা হবে না। আর এদিন তিনি জানিয়েছেন, এই ঘটনায় ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। শুধু তাই নয়, তিনি আন্দোলনে নামা জুনিয়র চিকিৎসকদেরও বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্য পুলিশের ওপর আস্থা না থাকলে অন্য কোনও এজেন্সির দ্বারস্থও হতে পারেন তাঁরা। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু সেই সুরের বিরোধিতা ধরা পড়েনি। বরঞ্চ তিনি বুঝিয়ে দিলেন, কেউ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালে তিনি বা তাঁর সরকার অন্তত সেই দাবির বিরোধিতা করবেন না। তিনি বুঝিয়ে দিয়েছেন, এই ঘটনায় তাঁর সরকারও উপযুক্ত তদন্ত চায়। 

আরও পড়ুন, বাংলাদেশিদের উদ্দেশে চিঠি হাসিনার, কী লিখলেন মুজিব কন্যা…

আর জি করের ঘটনা প্রসঙ্গে মমতা জানিয়েছেন, ‘আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু ন্যক্কারজনক এবং অমানবিক। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত। আমি কাল ঝাড়গ্রামে ছিলাম। রাস্তা থেকে খবর নিচ্ছিলাম। মেয়েটির বাবা এবং মায়ের সঙ্গেও আমি কথা বলেছি। আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। এই অপরাধের কোনও ক্ষমা নেই। আমি ব্যক্তিগত ভাবে ফাঁসির বিরোধী। কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। যাতে আর কেউ ভবিষ্যতে এর সাহস না পায়। যাকে ধরা হয়েছে, তার ওখানে যাতায়াত ছিল। যারা হাসপাতালের ভিতরে যাতায়াত করেন, তাঁদের মধ্যেই কেউ এই কাজ করে থাকবেন। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে আমি আগেও ছিলাম, এখনও থাকব। ওদের সঙ্গে আমি একমত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00