Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঁশদ্রোনির সুপার মার্কেটে বাজার দর যাচাই করতে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্স

Share:

নিজস্বপ্রতিনিধি: বাঁশদ্রোনির সুপার মার্কেটে ৩০ থেকে ৩২ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। যদিও বাইরের বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলু ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে রয়েছে।পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক ফিরে আসায় আলুর খুচরো দর অনেকটাই কমেছে।সোমবারও বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশদ্রোনির সুপার মার্কেটের(Basdroni Super Market) বিভিন্ন দোকানে পরিদর্শন করে টাস্ক ফোর্সের(Tusk Force) মেম্বাররা। সঙ্গে ছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নাকতলা থানার পুলিশ।

আলুর বাজারের সঙ্গে সঙ্গে সবজি বাজার এবং মাছ মাংসের বাজারেও অভিযান চালান টাস্ক ফোর্সের মেম্বার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(Enforcement Branch)। টাস্ক ফোর্স – এর সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, মুখ্যমন্ত্রী বৈঠক করার পর বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করতে দশ দিন সময় দিয়েছিলেন। ওই নির্দিষ্ট সময়ের বহু আগেই কাঁচা আনাজ ,শাকসবজির দাম কমতে শুরু করে। নিয়মিত টাস্ক ফোর্সের অভিযান এর অন্যতম কারণ। তবে টমেটো, বিমস্ এগুলো অন্য রাজ্য থেকে আসছে বলে কিছুটা দাম বেড়ে রয়েছে। এগুলোর দামও ধীরে ধীরে কমে যাবে বলে তিনি দাবি করেন।

রবীন্দ্রনাথবাবু আরো জানান, আলুর দাম নিয়ন্ত্রণে আসছে। মুখ্যমন্ত্রী(CM) স্পষ্ট নির্দেশ দিয়েছেন আগে বাজারে সাধারণ মানুষ আলু(Potato) কিনতে স্থিত অবস্থায় ফিরবে, তারপর আলু অন্য রাজ্যে রপ্তানি হবে। আলুর সোমবার পাইকারি বাজারে মূল্য এসে দাঁড়িয়েছে ২৬০০ টাকা। সোমবার মুরগির মাংস থেকে শুরু করে মাছের বাজার দর যাচাই করে দেখেন টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00