Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলা মিডিয়ামে পড়েও নির্ভুল ইংরাজি, পড়ুয়ার চিঠি দেখা আবেগতাড়িত প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলা মিডিয়ামে  পড়াশোনা করে  ভার্ব, অ্যাডজেকটিভ মেনে প্রধান শিক্ষককে চিঠি লিখলেন ক্লাস নাইনের এক পড়ুয়া। আর সেই নির্ভুল লেখা চিঠি পড়ে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে হুগলির বৈঁচিগ্রাম বি এ মুখার্জি ফ্রি ইনস্টিটিউশনে। সেখানকার এক নবম শ্রেণীর  পড়ুয়া ছুটি নেওয়ার জন্য প্রধান শিক্ষককে ইংরাজিতে লিখে আবেদন করেন।

ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক সীমান্ত গুহ ঠাকুরতা সেই চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন,’  প্রথমে এই চিঠি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাই আমি পড়ুয়াকে জিজ্ঞাসা করি, কে লিখে দিয়েছে । আর তাতে পড়ুয়া জানায় সে নিজে এটি লিখেছে। এরপর আমি তাঁকে আবার চিঠিটা আমার সামনে লিখতে বলি। দেখি সে নির্ভুল ইংরেজি লেখা রপ্ত করে লিখে যাচ্ছে। ‘ একথায় নবম শ্রেণির বাংলা মাধ্যমের পড়ুয়াও ঝরঝরে ইংরেজি দেখে স্বাভাবিকভাবে আনন্দিত স্কুলের শিক্ষকরা।

জানা গিয়েছে, ওই পড়ুয়া হলেন ক্লাস নাইনের প্রকাশ। তার বাবা স্থানীয় এক কৃষক। অসুস্থতার জন্য লাগবে বলে স্কুলের প্রধান শিক্ষকের কাছে সে আবেদন করেন। বলা বাহুল্য, বাংলা মাধ্যমে পড়ছে ইংরেজিতে একটু ভুল থাকবেই! এই কটাক্ষবাণকে কষিয়ে জবাব দিয়েছে ছোট প্রকাশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00