Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুড়িগঙ্গায় গঙ্গাসাগর সেতু নির্মাণে ১৪০০ কোটি টাকা খরচের ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্য বাজেটে এই সেতু নির্মাণের জন্য ১১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ১৪০০ কোটি টাকা বরাদ্দের ছাড়পত্র দিয়েছেন।  

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে। রাজ্যের দক্ষিণতম প্রান্তে শেষ ভূখন্ড দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লক। আর এই সাগর ব্লকেই রয়েছে বিখ্যাত গঙ্গাসাগর এলাকা। অনেক মানুষই সাগর ব্লককে সাগরদ্বীপ বলে চেনেন। সেই সাগরদ্বীপে প্রায় ২ লক্ষ মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছর সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী(Muri Ganga River)। সেতু হলে সমস্যা থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দা, ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। দেশের সরকার সেতু গড়ে দেবে বলেও দেয়নি। কিন্তু রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার যে কথা দেয়, সেই কথা রাখে। আর তাই নিজেদের কোষাগার থেকে টাকা খরচ করে কাকদ্বীপের গোলপার্ক থেকে সাগরদীপের আশ্রম মোড় পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর ৪.৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে হাত দিচ্ছে রাজ্য সরকার। চলতি বছরের রাজ্য বাজেটে এই সেতু নির্মাণের জন্য ১১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতু নির্মাণের জন্য ১৪০০ কোটি টাকা(1400 Crore Rupees Allotted) বরাদ্দের ছাড়পত্র দিয়েছেন।  

আরও পড়ুন হাইকোর্টের রায়ের পরেই উচ্চপ্রাথমিকে ১৩ হাজার শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের রাজ্য বাজেটে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু(Gangasagar Bridge) তৈরির জন্য ১১২০ কোটি টাকা বরাদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন দিক খুঁটিয়ে দেখে ১৮০০ কোটি টাকা খরচ হবে বলে উঠে আসে পূর্ত দফতরের পর্যালোচনায়। কিন্তু কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে একের পর এক প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করে রেখেছে তাতে করে সেই সব প্রকল্প চালানোর জন্য রাজ্যের কোষাগার থেকেই টাকা খরচ করতে হচ্ছে। আর তাই কোষাগারে টানও পড়ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গায় সেতু তৈরির জন্য টাকা খরচের ক্ষেত্রে কাঁটছাট করার নির্দেশ দেন। শেষপর্যন্ত সেই সেতু নির্মাণের জন্য ১৪০০ কোটি টাকা ধরা হয়। দিল্লি থেকে মীতি আয়োগের বৈঠক থেকে ফিরে সেই বরাদ্দের ক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার অর্থ দফতরের অনুমতি মিললেই সেতু তৈরির দরপত্র ডাকা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যদিও লোকসভা ভোট শেষ হতেই মুড়িগঙ্গা নদীতে গঙ্গাসাগর সেতু তৈরির প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন ‘রাজ্যগুলোকে পঙ্গু করে দিলে দেশটাই যে পঙ্গু হয়ে যাবে’, কেন্দ্রকে বার্তা মমতার

গত জুন মাসেই সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট সংলগ্ন আশ্রম মোড় এলাকায় বিভিন্ন দফতরের আধিকারিকেরা আসেন। সেতুর ঢাল বরাবর কতগুলি বাড়ি, পুকুর এবং পানের বরজ পড়ছে, তা মাপজোক করা হয়। প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার সময়ে কচুবেড়িয়ায় অস্থায়ী ৪ নম্বর জেটি ঘাট তৈরি করা হয়। ওই জেটি ঘাটের ওপর দিয়ে ব্রিজের ঢাল নেমে সোজা যাবে আশ্রম মোড় পর্যন্ত। অন্য দিকে, লট ৮-এর ৪ নম্বর স্থায়ী ভেসেল ঘাট দিয়ে ব্রিজের ঢাল গিয়ে পৌঁছবে গোলপার্ক পর্যন্ত। লোকসভা ভোটের প্রচারে সাগরে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেতু তৈরি করতে একটু সময় লাগবে। সেতু তৈরির জন্য সার্ভে করে ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে কাজ শেষ হবে। এই সেতু নির্মাণের ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজ হবে। পাশাপাশি, স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটনে জোয়ার আনতেও এই সেতু বিশেষ ভূমিকা পালন করবে। সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হওয়ায় খুশি সাগরদ্বীপবাসী। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের গঙ্গাসাগর মেলা শুরুর আগেই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00